চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬২ জন ধনীর হাতে বিশ্বের অর্ধেক মানুষের চেয়ে বেশি সম্পদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 অপরাহ্ন 17, জানুয়ারি 2016
in অর্থনীতি
A A

মাত্র ৬২ জন ধনীর কাছে যে সম্পদ রয়েছে, বিশ্বের প্রায় ৩৫০ কোটি দরিদ্র মানুষের সেই পরিমাণ সম্পদ নেই। এছাড়া বিশ্বের ৯৯ শতাংশ জনগোষ্ঠীর হাতে যে সম্পদ রয়েছে তার চেয়ে বেশি সম্পদ রয়েছে সবচেয়ে ধনী ১% লোকের হাতে।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠককে সামনে রেখে এ প্রতিবেদনটি প্রকাশ করা হলো।

‘১ শতাংশের জন্য একটি অর্থনীতি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, গত ১২ মাসে বিশ্বের ধনী ও দরিদ্রদের মধ্যে ব্যবধান ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

২০১১ সালে বিশ্বের প্রায় ৩৫০ কোটি জনগোষ্ঠীর হাতে যে অর্থ ছিলো মাত্র ৩৮৮ জন ধনীর হাতে সেই পরিমাণ সম্পদ ছিলো। তবে পরের বছরই এই সংখ্যা নামতে শুরু করে। তখন বিপুল পরিমাণ সম্পদ চলে আসে ১৭৭ জন ব্যক্তির হাতে। ২০১৪ সালে এটি ৮০ এবং ২০১৫ সালে এ সংখ্যা ৬২ জনে নেমে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বের জনসংখ্যা ৪০ কোটি বৃদ্ধির পরও ৫০ শতাংশ অতি দরিদ্রগোষ্ঠীর সম্পদ ৪১ শতাংশ কমেছে।  একই সময় ৬২ জন অতি ধনীর সম্পদ ৫০০ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বেড়েছে।

অক্সফাম জানিয়েছে, ২০০০ সাল থেকে ধনী-দরিদ্রের বৈষম্য সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর এই প্রথম গত বছর বিশ্বের সবচেয়ে ধনী ১ ভাগ লোকের সম্পদ বাকি ৯৯ % লোকের সম্পদের চেয়ে বেশি হয়েছে।

সংস্থাটি জানায়, শীর্ষ ১০ ভাগ ধনীর নগদ অর্থ ও সম্পদের গড় পরিমাণ ৬৮ হাজার ৮০০ ডলার বা প্রায় ৫৫ লাখ টাকার মতো। ফলে ঢাকা শহরে যারা একটি ফ্ল্যাটের মালিক তারাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত।

অন্যদিকে সবচেয়ে ধনী ১ ভাগ লোকের গড় সম্পদের পরিমাণ ৭ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ৬ কোটি টাকা। বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন ৬ কোটি টাকার বেশি সম্পদের মালিক।

অক্সফাম গ্লোবালের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং বলেন, এটা  স্বাভাবিকভাবেই অগ্রহণযোগ্য যে একটি ক্ষুদ্র অতি ধনী গোষ্ঠীর হাতে যে সম্পদ রয়েছে, তা বিশ্বের মোট অর্ধেক দরিদ্র লোকের হাতে তা নেই। তাদের সংখ্যাটা এতোই ক্ষুদ্র যে তাদেরকে আপনি ট্রেনের একটি বগির ভেতরেই রাখতে পারবেন।

Previous Post

ডেঙ্গু, জাইকা ও চিকুনগুনিয়ার মহামারি

Next Post

এবার টেনিস কোর্টে ফিক্সিংয়ের ছায়া

Next Post

এবার টেনিস কোর্টে ফিক্সিংয়ের ছায়া

সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ অসুস্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT