চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ষ্ঠ বর্ষে চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 পূর্বাহ্ন 20, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন কর্মীদের অনলাইন ও মোবাইলের মাধ্যমে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ২০ এপ্রিল, ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো চ্যানেল আই অনলাইন। করোনাভাইরাসের কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। বরং মানুষের তথ্য চাহিদা মেটাতে বিশেষ এ সময়ে আরো বেশি সত্য উন্মোচনকেই বার্ষিকীর উদযাপন হিসেবে দেখছেন চ্যানেল আই অনলাইন।

বিশেষ এদিনে চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনের দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

২০১৫ সালের ২০ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন। করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে ষষ্ঠ বর্ষে পদার্পণে দেশের শীর্ষ এ অনলাইন মাধ্যমটি উদযাপন করছে ‘বাড়িতে থাকি সব সময়, সঙ্গে চ্যানেল আই অনলাইন’ স্লোগানে।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন: আমরা সবাই কঠিন এক সময় অতিক্রম করছি। করোনাভাইরাস নামে অদৃশ্য এক ঘাতক পুরো পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে, যেখান থেকে আমাদের রক্ষার একমাত্র উপায় নিজেরা সচেতন থাকা, ঘরে থাকা এবং মহান আল্লাহ রাব্বুল আল আমিনের করুণা প্রার্থনা করা। প্রতিনিয়ত আমি এবং আমরা বাংলাদেশ এবং পুরো বিশ্বকে প্রার্থনায় রেখেছি। আপনারাও তাই রেখেছেন।

শাইখ সিরাজের ছবি, চ্যানেল আই অনলাইন লোগো পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ

বাড়িতে থাকার সময়টিতে মানুষ যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তাই যাচাই-বাছাই যে আরো বেশি গুরুত্বপূর্ণ সে কথা মনে করিয়ে দিয়েছেন উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন: আজ আপনাদের সামনে উপস্থিত হওয়ার উপলক্ষ চ্যানেল আই অনলাইনের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ। ২০১৫ সালের এদিন আমরা বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর প্রথমদিকের একটি হিসেবে আমাদের অনলাইন অপারেশন শুরু করেছিলাম। মানুষের আস্থার প্রতিদান হিসেবে টিভি হিসেবে চ্যানেল আই যেমন দেশ এবং বিশ্বে বাংলাভাষী মানুষের কাছে শীর্ষ টিভি চ্যানেল, তেমনি চ্যানেল আই অনলাইনও গত ৬ বছরে সবচেয়ে বিশ্বস্ত সংবাদমাধ্যম হিসেবে বাংলাদেশের অনলাইন দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এজন্য আমি চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনের প্রতিটি কর্মীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। একইসঙ্গে শুদ্ধ সাংবাদিকতার মাধ্যম হিসেবে চ্যানেল আই অনলাইনকে মানুষ যেভাবে গ্রহণ করেছে, সেজন্য আমি আমাদের পাঠক, দর্শক এবং পৃষ্ঠপোষকদেরও আরো একবার অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শাইখ সিরাজ বলেন: চলুন সচেতন থেকে বুকে সাহস রেখে আমরা বর্তমান পরিস্থিতি মোকাবিলা করি। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন। হৃদয়ে মাটি ও মানুষকে রেখে আমাদের সম্মিলিত চেষ্টায় আমরা এ সময়টা পেরিয়ে আলোর একটা সকাল নিশ্চয়ই পাবো। সকলের সুস্বাস্থ্য কামনা করি।

গত পাঁচটি প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজেন উদযাপিত হলেও এবার পরিস্থিতি ভিন্ন। করোনাভাইরাসের কারণে চ্যানেল আই যতোবেশি সম্ভব কর্মীদের জন্য হোম অফিসের ব্যবস্থা করায় টেলিভিশন সীমিত কর্মী দিয়ে চললেও অনলাইন পুরোটাই পরিচালিত হচ্ছে ভার্চুয়াল অফিস থেকে। কঠিন চ্যালেঞ্জের এ সময়ে তাৎক্ষণিক সঠিক সংবাদ পরিবেশ করে যাচ্ছে চ্যানেল আই অনলাইন।

চ্যানেল আই অনলাইনের সম্পাদক এবং চ্যানেল আই সংবাদের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান

প্রতিষ্ঠা বার্ষিকীতে চ্যানেল আই অনলাইনের সম্পাদক এবং চ্যানেল আই সংবাদের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন: এ মুহূর্তে আমাদের সামনে চ্যালেঞ্জ মূলতঃ তিনটি: ১. নিজেদের সুরক্ষা, ২. নিজেদের সুরক্ষিত রেখে করোনা পরিস্থিতির সত্য উন্মোচন, যাতে নীতি-নির্ধারকরা তাদের মনোযোগের বাইরে থাকা বিষয়গুলোর দিকে দৃষ্টি দিয়ে সংক্রমণ ও মৃত্যু কমিয়ে আনার পাশাপাশি যাদের প্রয়োজন তাদের খাবারসহ অন্য বিষয়গুলো নিশ্চিত করতে পারেন এবং অর্থনীতি বিশেষ করে ব্যক্তি খাত কিছুটা হলেও সচল রাখতে পারেন এবং ৩. অফিসের ভেতরে বাইরে আরো বেশি সহমর্মী মনোভাব নিয়ে সাংবাদিকদের ব্যক্তিগত ও পারিবারিক বিশেষ করে অর্থনৈতিক ও স্বাস্থ্যগত বিষয়ে ব্যক্তি বা সামষ্টিকভাবে একজন আরেকজনকে সহায়তা করা। আমরা আমাদের জায়গা থেকে সেটা করার চেষ্টা করছি।

ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনের সকল সংবাদকর্মীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান জাহিদ নেওয়াজ খান।

করোনাভাইরাসের এ সংকট সময় সাংবাদিকতা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হলেও সত্য উন্মোচনের সাংবাদিকতা করে যাচ্ছে চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইন।

চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ বলেন: দেখতে দেখতে ছয় বছরে পদার্পণ করলো চ্যানেল আই অনলাইন। এই সময়ের মধ্যে আমরা আমাদের সাধ্যমতো বস্তুনিষ্ঠভাবে এবং দ্রুত সময়ের মধ্যে সংবাদ দর্শক-পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। একইসঙ্গে আমরা প্রযুক্তির সহযোগিতায় আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে মাল্টিমিডিয়া কনটেন্ট দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।

চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ

তিনি আরও বলেন: চ্যানেল আই অনলাইন কোন জনবিচ্ছিন্ন নিউজ পোর্টাল নয়৷ এই সময়ের মধ্যে পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারাটা চ্যানেল আই অনলাইনের বড় অর্জন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সংবাদ আকারে প্রচারের পাশাপাশি, জনদুর্ভোগ ও অনিয়ম তুলে ধরে সরকারকে জনগণের আরও কাছাকাছি নিয়ে আসতে ভূমিকা রেখে চলেছে চ্যানেল অনলাইন৷

করোনা বিশ্ব মহামারী পরিস্থিতিতে যে কোন গুজব থেকে জনগণকে সচেতন করার কাজটি সচেতন ভাবে করে যাচ্ছে চ্যানেল আই অনলাইন। এ সময়ে সকলকে সচেতন হবার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার আহ্বান জানান তৌফিক আহমেদ।

অনলাইনের জন্য শতভাগ হোম অফিস সম্ভব হলেও টেলিভিশনে সেটা সম্ভব নয়। টেলিভিশনে প্রতিদিনের কার্যকর কর্মী সংখ্যা কমিয়ে এবং একটি অংশের জন্য হোম অফিসের ব্যবস্থা করেও তাই প্রতিদিন টিভি কর্মীদের অনেককে অফিসে আসতে হচ্ছে, মাঠেও যেতে হচ্ছে একটি অংশকে। টেলিভিশনের পাশাপাশি সেসব খবরও পাওয়া যাচ্ছে চ্যানেল আই অনলাইনে।

Tags: ৬ষ্ঠ বছরে পদার্পণচ্যানেল আই অনলাইনজাহিদ নেওয়াজ খানশাইখ সিরাজ
Previous Post

দিনাজপুরে বাবা-মা’র পরে দেড় বছরের শিশুও করোনায় আক্রান্ত

Next Post

সড়ক দুর্ঘটনার একমাস পর মারা গেলেন ইমরুলের বাবা

Next Post
শাইখ সিরাজের ছবি, চ্যানেল আই অনলাইন লোগো পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের পাশে আরো বেশি দাঁড়ানোর এ সময়ে

শাইখ সিরাজের ছবি, চ্যানেল আই অনলাইন লোগো পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য প্রার্থনা: শাইখ সিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT