চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬শ’ মানুষের হাতে ঈদের খাদ্যসামগ্রী তুলে দিলো স্বেচ্ছাসেবক লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 20, মে 2020
in রাজনীতি
A A

৬শ’ অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে যাত্রাবাড়ীর কাজলায় এ সহায়তা কার্যক্রম চালানো হয়।

এই সময় এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

প্রধান অতিথির বক্তব্যে নির্মল রঞ্জন গুহ বলেন: প্রধানমন্ত্রী’র সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৬ কোটি অসহায় ও নিম্ন আয়ের মানুষ ত্রাণ সহযোগীতা পাচ্ছেন। সরকারের এই কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি দেশের ৬৪ জেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের মাঝে ত্রাণ সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। ফলে সারাদেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুঃখ-দুর্দশা অনেকটা কমে গেছে।

তিনি আরো বলেন, এই মহা দুর্যোগে অসহায় মানুষের পাশে আছি এবং স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থাকবে ।

বিশেষ অতিথি আফজালুর রহমান বাবু বলেন: আমরা অসহায় মানুষকে ত্রাণ এবং অন্যন্য সহযোগিতা দিচ্ছি , সংগঠনের নেতাকর্মীদের জন্য এটা একটা মেসেজ, এই কার্যক্রম বিভিন্ন জেলার নেতৃবৃন্দ দেখছেন এবং তারাও উৎসাহিত হচ্ছেন। সরকারের সহযোগিতা ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ তাদের নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ দিচ্ছে, ধানকেটে কৃষকক সহযোগিতা করছে, ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস ও টেলি হেলথ কল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছে। আমাদের বক্তব্য হলো আমরা দিচ্ছি তোমরাও অল্প অল্প করে দাও। তাতে গোটাদেশের মানুষ কিছু না কিছু পাচ্ছে, উপকৃত হচ্ছে। আমি মনেকরি এটাই চাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ত্রাণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা কাজী মোয়াজ্জেম হোসেন, নাফিউল করিম নাফা এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ অনেকে।

Tags: করোনাকরোনাভাইরাসস্বেচ্ছাসেবক লীগ
Previous Post

আম্পান: ২৪ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে

Next Post

ভার্চুয়াল আদালতে ৮ দিনে সাড়ে ১৮ হাজার আসামির জামিন

Next Post

ভার্চুয়াল আদালতে ৮ দিনে সাড়ে ১৮ হাজার আসামির জামিন

করোনাভাইরাস: ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে করণীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT