চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের পরীক্ষা ১২ জানুয়ারিই হচ্ছে

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
1:28 অপরাহ্ন 09, জানুয়ারি 2018
in অর্থনীতি
A A

আগামী ১২ জানুয়ারিই রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংক ও অার্থিক প্রতিষ্ঠানের ৬৯২ পদের পরীক্ষা হবে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশারফ হোসেন খান।

সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের পদগুলো ছাড়াই এ পরীক্ষা হতে যাচ্ছে।

সমন্বিতভাবে গত বছরের ২৩ আগস্টে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা (সিনিয়র অফিসার) ছিল ১ হাজার ৬৬৩ টি। যার মধ্যে সোনালী রূপালী জনতা ব্যাংকেরই ছিল ৯৭১টি পদ। এই পদগুলো বাদ রেখে বাকি ৫ প্রতিষ্ঠানের ৬৯২টি পোস্টের জন্য ১২ জানুয়ারি নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান বিএসসি সদস্য সচিব।

সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি পদের কার্যক্রম স্থগিত থাকবে। ‍কিন্তু বাকি পাঁচ প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদের জন্য একই প্রবেশপত্রে একই সময়ে পরীক্ষা হবে।

রোববার জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সব কার্যক্রম গ্রহণ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই তিন ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ২০১৭ সালের সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ২০১৭ সালের সার্কুলারের পরীক্ষার পূর্বে কেন ২০১৬ সালের সার্কুলারের পরীক্ষা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার রুলসহ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া আট ব্যাংকের মধ্যে ওই তিন ব্যাংকের পরীক্ষা স্থগিত থাকবে।

Tags: নিয়োগ পরীক্ষাব্যাংক
Previous Post

শৈত্যপ্রবাহ ৫০ বছরের রেকর্ড ভাঙলেও সরকার প্রস্তুত: ত্রাণমন্ত্রী

Next Post

সৃজিতের ‘এক যে ছিল রাজা’র পোস্টার প্রকাশ

Next Post
চ্যানেল আই অনলাইন- এক যে ছিল রাজা

সৃজিতের 'এক যে ছিল রাজা'র পোস্টার প্রকাশ

ম্যাথুজ অধিনায়ক, হাথুরুর বহরে নতুন ‘গতিদানব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT