চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছর পর আবাহনীকে হারালো মোহামেডান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 11, জুন 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
মোহামেডানের ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীকে ৩১ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। টানা তিন হারের পর জয় পেল সাকিব আল হাসানের দল। ৫ বছর পর আকাশী-নীলদের হারালো সাদা-কালোরা।

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে মোহামেডান শেষ জিতেছিল ২০১৬ সালে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে আবাহনীর বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল মোহামেডান।

দীর্ঘ বিরতির পর পাওয়া জয়ে বৃষ্টি আশীর্বাদ হয়েছে মোহামেডানের জন্য। মিরপুরে বৃষ্টি থামার পর আবাহনীর প্রয়োজন পড়ে ১৯ বলে ৪৫ রানের। মুশফিক-মোসাদ্দেকরা নতুন লক্ষ্যে লড়াই করতে পারেননি। নিতে পারে মাত্র ১৩ রান।

শেষ তিন ওভারের দুটিই করেন তাসকিন আহমেদ। দেন মাত্র ৫ রান। তুলে নেন দুটি উইকেট। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় মোহামেডানের।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে মোহামেডান। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় আবাহনী।

৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া আবাহনীকে উদ্ধারের চেষ্টা চালান মুশফিকুর রহিম। ইনিংসের পঞ্চম ও সাকিবের প্রথম ওভারে মুশফিক পরপর দুটি বাউন্ডারি মারেন। প্রথমটি ছয়, পরেরটি চার।

শেষ বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার ইমরান পারভেজ সাড়া না দেয়ায় খেপে যান সাকিব। লাথি মেরে ভাঙেন স্টাম্প। পরের ওভারে ৫টি বল হওয়ার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির আগে আবাহনী ৫.৫ ওভারে ৩ উইকেট খরচায় তোলে ৩১ রান। ৯ ওভারের নতুন লক্ষ্যে ৬ উইকেট হারিয়ে আকাশী-নীলরা তোলে মাত্র ৪৪ । শুভাগত হোম তুলে নেন প্রথম তিনটি উইকেট।

মোহামেডান ইনিংসের সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে। এ বাঁহাতি ২৭ বলে করেন ৩৭ রান। ২২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান।

স্বাধীন তিনটি ও তানজিম হাসান সাকিব নেন দুটি উইকেট। একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

Tags: আবাহনী-মোহামেডানডিপিএল-২০২১লিড স্পোর্টস
Previous Post

যোগাযোগ দুনিয়ায় স্যামসাংয়ের নতুন সংযোজন

Next Post

শেখ হাসিনার কারামুক্তি ও ডিজিটাল বাংলাদেশ

Next Post
শেখ হাসিনা গাছের পাশে দাঁড়িয়ে হাসছেন ও হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কারামুক্তি ও ডিজিটাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন এর তরুণ লেখকদের ছবি, মোজাফফর-ইজাজসহ পুরস্কারপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোজাফফর-ইজাজসহ ৪ তরুণ লেখক পাচ্ছেন কালি ও কলম পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT