চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে আসছে ফারুকীর ‘ডুব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 27, জানুয়ারি 2021
in বিনোদন
A A
নেটফ্লিক্সে আসছে ফারুকীর সিনেমা ডুবের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘ডুব’।

আগামি ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনীত বাংলা ছবি ‘ডুব’। নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ইতোমধ্যে ডুবের ট্রেলার চলছে।

‘ডুব’ ছবিতে ইরফান খান ও তিশা
‘ডুব’ ছবিতে ইরফান খান ও তিশা

এ বিষয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ডুব এর প্রযোজনা সংস্থা এসকে মুভিজের সাথে নেটফ্লিক্স কর্তৃপক্ষের কথা হয়েছে শুনেছি, স্ট্রিমিং হবে এটাও জেনেছি। তবে কবে স্ট্রিমিং হচ্ছে, এ বিষয়ে কিছু জানি না।

বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে এসকে মুভিজের কর্ণধার অশুক ধানুকা এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, মাসখানেক আগে নেটফ্লিক্স কর্তৃপক্ষের সাথে ডুব সিনেমা নিয়ে আমাদের কথা হয়েছে। তারা আমাদের বলেছিলেন, তিন মাসের মধ্যে এটা নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে। তবে নির্দিষ্ট তারিখ আমাদের জানায়নি।

২০১৭ সালের অক্টোবরে ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। নানা কারণে আলোচিত ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে যায়। পরে কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে অনুমোদন পায়।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান।

ছবিতে প্রধান চরিত্রে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।

Tags: ইরফান খানডুবনাদের চৌধুরীনুসরাত ইমরোজ তিশানেটফ্লিক্সপার্ণো মিত্রফারুকীমোস্তফা সরয়ার ফারুকীরোকেয়া প্রাচীলিড বিনোদন
Previous Post

করোনায় মৃতদের ৭৫ শতাংশ পুরুষ

Next Post

করোনাভাইরাস: শনাক্তের হার কমে মৃত্যু বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য ব্লগের উদ্বোধনী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার কমে মৃত্যু বেড়েছে

অর্থমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিন নেবেন বলে আশা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময় এলেই ভ্যাকসিন নেবেন অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT