চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ উইকেটে জিতল বাংলাদেশ ‘এ’ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 14, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিল ম্যাচের গতিপথ। সিলেটে চারদিনের ম্যাচের শেষ দিন পরিণত হল আনুষ্ঠানিকতায়। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে লাঞ্চের পরই জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেট অক্ষত রাখা স্বাগতিকদের শেষ দিনে দরকার ছিল ১০৫ রান। যা করতে উইকেট হারাতে হয়েছে আর তিনটি। পাঁচ উইকেটের জয় নিয়ে সফরকারীদের সঙ্গে একমাত্র চারদিনের ম্যাচটি শেষ করল নাজমুল হোসেন শান্তর দল।

সামনে এবার ওয়ানডে সিরিজ। আগামী ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে সিরিজের পাঁচটি ওয়ানডে।ম্যাচগুলো হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম ইনিংসে স্বাগতিকদের ৮২ রানের লিড চারদিনের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ২১৩ রান করলেও বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৩২। আগের দিনের ২ উইকেটে ২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ইয়াসির আলীর অপরাজিত ৪৭ ও নুরুল হাসান সোহানের ৩১ রানে ভর করে জয় তুলে নেয় বাংলাদেশ।

৬০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে পথ দেখান এ দুই ডানহাতি ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে ৭১ রানের জুটি গড়েন তারা। জয় থেকে ১ রান দূরে রেখে সোহান আউট হলে ভাঙে জুটিটি।

আয়ারল্যান্ড ‘এ’ দলের অফস্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রিন একাই নিয়েছেন চার উইকেট। একটি উইকেট নিয়েছেন ন্যাথান স্মিথ।

প্রথম ইনিংসে ১০৮ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাদমান ইসলাম। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৫৫ রানের জবাবে সাদমানের সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৬৯ ও সোহানের ৫৪ রানে প্রথম ইনিংসে ৩৫৫ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে সাঞ্জামুল ইসলাম ৫ উইকেট তুলে নিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংস থামিয়ে দেন ২১৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ‘এ’ ১ম ইনিংস: ২৫৫

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৩৩৭

আয়ারল্যান্ড ‘এ’ ২য় ইনিংস: ২১৩

বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: (লক্ষ্য ১৩২)(৩৯.২ ওভারে ১৩২/৫ (আগের দিন ২৭/২) (সাদমান ২৫, আল আমিন ২৪, ইয়াসির ৪৭*, নুরুল ৩১, মেহেদি ০*; টমসন ০/১৮, ম্যাকব্রাইন ৪/৬৩, ডকরেল ০/৪০, স্মিথ ০/৩, স্মিথ ১/৮)।

ফল: বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে জয়ী

Tags: বাংলাদেশ ‘এ’ দল
Previous Post

১০২ বছরের অমিতাভের ৭৫ বছর বয়সী পুত্র ঋষি!

Next Post

খুব শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া

Next Post

খুব শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া

অভিনয় শিল্পীদের সুরক্ষা করবে পরিচয় পত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT