চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ অক্টোবর আসছে না সিয়াম-পূজার ‘দহন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

আবার পেছাল মুক্তি প্রতীক্ষিত ‘দহন’ ছবির মুক্তির তারিখ। ৬ জুন শুটিং শুরুর সময় জানানো হয়েছিল ঈদুল আযহায় মুক্তি পাবে ছবিটি। তবে ঈদের আগে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে ছবির নির্মাতা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। তারপর প্রযোজক আব্দুল আজিজ গেল মাসে জানিয়েছিলেন, আগামী ৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘দহন’।

কিন্তু বুধবার(১২ সেপ্টেম্বর) দুপুরে আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ৫ অক্টোবর মুক্তি পাবে না ‘দহন’। তিনি বলেন, এখনও ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। সেজন্য ৫ অক্টোবর মুক্তি দেব না। নতুন মুক্তির তারিখ পরে জানাবো।

‘দহন’ পরিচালনা করেছেন রায়হান রাফী। যিনি এর আগে ‘পোড়ামন ২’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। ছবিতে অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ ছবির জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। আরও আছেন জাকিয়া বারী মম। পুলিশ অফিসার এজাজ চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান।

‘দহন’ দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ছবি। এটি কোনো যৌথ প্রযোজনা নয়। পরিচালক রায়হান রাফী চ্যানেল আই অনলাইনকে বলেন, দুই দিনের প্যাচওয়ার্ক বাদে সব কাজ শেষ। তবে পোস্ট প্রোডাকশনের অনেক কাজ বাকি। ৫ অক্টোবরের আগে শেষ করতে পারবো না। সেজন্য মুক্তির তারিখ পেছানো হয়েছে। তবে নভেম্বর মাসের মধ্যেই মুক্তি পাবে।

একাধিকবার মুক্তির তারিখ পেছানোয় ছবিতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে রায়হান রাফী বলেন, ‘পোড়ামন ২’ বৈশাখে মুক্তির কথা ছিল। সেই ছবি মুক্তি পেয়েছে রোজার ঈদে। এতে কোনো প্রভাব পড়েনি। দর্শক ঠিকই ভালো ছবি গ্রহণ করে। দহনের ক্ষেত্রেও কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।

‘দহন’ ছবির গল্প রাজনৈতিক থ্রিলার ও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সেজন্য সবকিছু ঠিকভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে আরও সময় নিয়েছেন পরিচালক রায়হান রাফী। বললেন, ‘দহন’ যে গল্প নিয়ে তৈরি হয়েছে এ ধরনের ছবি আমাদের দেশের নির্মাণ হয়েছে বলে আমার জানা নেই। সেজন্য নির্মাণে কোনো ছাড় দেইনি।

ছবিটি মুক্তির পর ইতিহাস হয়ে থাকবে জানিয়ে নির্মাতার দাবী, যত ভালো ছবি নির্মিত হয়েছে, হিট ছবি পেয়েছেন দর্শক সবগুলোই কিন্তু সময় নিয়ে বানানো। ‘দহন’ নির্মাণেও আমি হাতে সময় নিয়ে করছি। কোনো কম্প্রোমাইজ করিনি। যেখানে যেটা লেগেছে সেটাই করেছি। এটা এমন গল্পের ছবি, যা ইচ্ছে তাই দেখানো যাবে না। খুব সেনসেটিভ গল্পের ছবি ‘দহন’। আমি বিশ্বাস করি, ‘দহন’ মুক্তির পর ইতিহাস হয়ে থাকবে।

Tags: দহনপূজা চেরীলিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

ভারতে ৫ বুদ্ধিজীবীকে গৃহবন্দী রাখার সময় বাড়ালো সুপ্রিম কোর্ট

Next Post

বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ

Next Post

বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ

ফিটনেস পরীক্ষায় সবাইকে ছাড়িয়ে আশরাফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT