চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৫৭ ধারার ‘লাঠি’ সরিয়ে ডিজিটাল আইনের ‘বটি’ গ্রহণযোগ্য নয়!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 23, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A
ডিজিটাল নিরাপত্তা আইন

বাংলাদেশ লেখক ঐক্য জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন লেখক সম্প্রদায়ের লেখালেখির অধিকারকে সংকুচিত ও সীমাবদ্ধ করবে; চিন্তার উপর তাদের সবসময় সেন্সর আরোপ করে চলতে হবে; তাদের মনোজগতে এক ভীতির রাজত্ব প্রতিষ্ঠা হবে। তাই বাংলাদেশের লেখক সমাজ এই আইন প্রত্যাখ্যান করছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ লেখক ঐক্য এসব কথা জানায়।

বিবৃতিতে তারা জানান, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্ত হয়েছে। কিন্তু আমাদের কাছে অনুমোদনপ্রাপ্ত ডিজিটাল নিরাপত্তা আইন একটি নিবর্তনমূলক আইন বলে প্রতিভাত হয়েছে।

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার বিরুদ্ধে এদেশের লেখক-সাংবাদিকসহ সাধারণ মানুষ তীব্র আপত্তি তুলেছিল। উচ্চ আদালত এই ধারার বিপক্ষে মতামত রেখেছিল। এর এক পর্যায়ে সরকার সেটা বাতিল করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পদক্ষেপ নিয়েছিল।

এমন পদক্ষেপে আমরা ধারণা করেছিলাম, সরকার আর কোনো ভুল পথে হাঁটবে না। কিন্তু আমাদের সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ ৫৭ ধারার চেয়ে আরো ভয়ঙ্কর ধারা এখন ডিজিটাল নিরাপত্তা আইনে অন্তর্ভুক্ত হয়েছে। যেমন: এর ৩২ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অতি গোপনীয় বা গোপনীয় তথ্য ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ ও সংরক্ষণ করেন বা সহায়তা করেন, তাহলে সর্বোচ্চ ১৪ বছরের সাজা ও ২৫ লাখ জরিমানা।’ এই ধারা লেখক, গবেষক, সাংবাদিক সবার জন্য ভয়াবহ বিপজ্জনক।

এ আইনের অন্যতম মানবাধিকারবিরোধী দিক হলো এর মোট ১৪টি ধারার ক্ষেত্রে যেকোনকিছু আমলযোগ্য ও জামিন-অযোগ্য এবং রকমভেদে শাস্তির মাত্রা অতি উচ্চ। এতগুলো ধারা জামিন-অযোগ্য রাখা এবং শাস্তির মাত্রা দেখে আমরা ধারণা করতে পারি এই আইনটি প্রবর্তন করা হচ্ছে সামাজিক মাধ্যমের ব্যবহারকারী, লেখক ও সাংবাদিকদের নিবর্তন করার জন্য।

এ আইনে অনেক বিষয়ের পরিপূর্ণ সংজ্ঞায়ন নেই। এরকম অস্পষ্টতার ফলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার যেমন যথেচ্ছাচার ব্যবহার হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তা ঘটার সুযোগ আরো বেশী। লেখক, গবেষক, সাংবাদিক কিংবা সামাজিক মাধ্যম ব্যবহারকারী যেকারোর জন্যই এ আইনের ভয়ঙ্কর দিকটি হলো, এর ৪৩ ধারায় পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, জব্দ ও তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে। এমনিতেই দেশে ‘গুম’ ‘অপহরণ’ এর পাশাপাশি নানান রকম পুলিশী হয়রানির অভিযোগ রয়েছে। তাই, পুলিশকে দেওয়া এ ক্ষমতারও অপপ্রয়োগ ঘটবে বলে আমরা আশঙ্কাবোধ করছি। এতে জননিরাপত্তার পরিবর্তে জনহয়রানি বাড়বে, পুলিশী হয়রানি তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে।

এই আইন বাংলাদেশের সংবিধানের ৩৯ ধারা এবং তথ্য অধিকার আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তথ্য পাওয়ার অধিকার থেকে সব ধরনের মানুষকে এই আইন বঞ্চিত করবে। কারণ এর ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় ডিজিটাল মাধ্যমে ব্যক্তি ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারো মানহানি প্রভৃতি বিষয়কে অপরাধক হিসেবে গণ্য করা হয়েছে। ফলে এ আইন যেকোনো বিরুদ্ধ মতকে ‘মানহানি’ বা ‘ব্যক্তির ভাবমূর্তি’ বিনষ্টকারী বলে দমন করার ভিত তৈরি করছে। আবার ‘ব্যক্তি বা রাষ্ট্রের ভাবমূর্তির’ অযুহাতে তথ্য না দেওয়ারও একটি ক্ষেত্র রচনা করেছে।

এই আইনে ‘গুপ্তচরবৃত্তি’ শব্দটি বাদ দিয়ে বিতর্কিত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ কে সন্নিবেশ করা হয়েছে। আমাদের বোধগম্য নয়, তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে দেশে যখন অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হতে চলেছে, তখন মান্ধাতা আমলের সেই নিবর্তনমূলক আইন সন্নিবেশ করার মাধ্যমে সরকার কী উদ্দেশ্য চরিতার্থ করতে চায়?

আমরা জানি নতুন ডিজিটাল বাস্তবতার উপযোগী আইন প্রণয়ন করা দরকার, কিন্তু সেই আইন হতে হবে ব্যবহারকারীদের জন্য সমর্থনমূলক, নিবর্তনমূলক নয়। তাই এই বিষয়ে আমাদের দাবী সুস্পষ্ট:

ক. ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ও নিবর্তনমূলক ধারাগুলোকে (যেমন ২১, ২৫, ২৮, ৩১, ৩২, ৪৩) রদ করতে হবে।

খ. এই আইনের প্রত্যেকটি ধারাকে জামিনযোগ্য করতে হবে এবং শাস্তির মাত্রা কমিয়ে অন্যান্য আইনের সাথে সঙ্গতিপূর্ণ করতে হবে।

গ. পরোয়ানা ছাড়া পুলিশের অবাধ গ্রেপ্তারের, তল্লাশী করার ও জব্দ করার ক্ষমতা থাকতে পারবে না।

লেখক সমাজ আগামীর বার্তা আগে শুনতে পায়। পাকিস্তান আমলে ভাষা আন্দোলন থেকে শুরু করে সামরিক শাসন বিরোধী সংগ্রাম এবং সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের লেখক সমাজের ভূমিকা অতি উজ্জ্বল। তাই আমরা মনে করি এ বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং আমাদের দাবিগুলো বিবেচনা করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাক্ষরপ্রদানকারী বাংলাদেশ লেখক ঐক্যর সদস্যবৃন্দ:

১। ইমতিয়ার শামীম

২। মঈনুদ্দিন খালেদ

৩। জাকির তালুকদার

৪। জি এইচ হাবীব

৫। আহমাদ মোস্তফা কামাল

৬। রাখাল রাখা

৭। চঞ্চল আশরাফ

৮। রায়হান রাইন

৯। সামিনা লুৎফা

১০। আলমগীর খান

১১। আরশাদ সিদ্দিকী

১২। শওকত হোসন

১৩। ফাহমিদুল হক

Tags: ডিজিটাল নিরাপত্তা আইনবাংলাদেশ লেখক ঐক্যসেমি লিড
Previous Post

খাশোগির মরদেহের অংশ সৌদির কনসাল জেনারেলের বাগানে

Next Post

শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন বিইআরএফের আত্মপ্রকাশ

Next Post

শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন বিইআরএফের আত্মপ্রকাশ

‘বাংলাদেশ অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT