চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৬ দিন অনশনে থাকা ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 12, জুলাই 2015
in আন্তর্জাতিক
A A

৫৬ দিনের অনশনের মুখে একরকম বাধ্য হয়েই এক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরাইল। বিনা অভিযোগে অনির্দিষ্টকাল কারাগারে আটকে রাখার প্রতিবাদে ৫৬ দিন পানি ছাড়া আর কিছুই মুখে তোলেননি খাদের আদনান।

এ অবস্থায় তার অবস্থা সংকটজনক হলে তাকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরাইলি কারা কর্তৃপক্ষ। ইসরাইল জানিয়েছে,  বন্দীর স্বাস্থ্যের অবনতি, আন্তর্জাতিক রেডক্রস সংস্থা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুরোধেই আদনানকে মুক্তি দেয়া হয়েছে।

আদনানের মুক্তিতে আনন্দে ভাসছে পশ্চিম তীর। জেনিনের কাছে নিজ গ্রামে বীরোচিত সম্বর্ধনায় সিক্ত করা হয় তাকে। হাজারো মানুষ তার ছবি সম্বলিত টি-শার্ট গায়ে রাস্তায় নেমে আসে। মুক্তির পর প্রথমেই মায়ের সাথে দেখা করেন আদনান। বন্দী থাকাকালে অসুস্থ মায়ের সাথে টেলিফোনেও কথা বলতে দেয়নি ইসরাইলের কারা কর্তৃপক্ষ।

গাজায় ইসরাইল আগ্রাসনের কিছুদিন আগে তিন ইসরাইলিকে হত্যার সন্দেহে আটক কয়েকশ ফিলিস্তিনির মধ্যে আদনানও ছিলেন। তবে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ এবং আটকের মেয়াদ অনির্দিষ্ট ছিলো। এরই প্রতিবাদে অনশন শুরু করেন তিনি। ৫৬ দিন অনশনের পর ইসরাইল কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে রাজি হওয়ায় ২৮ জুন অনশন বন্ধ করেন আদনান।

Tags: ইসরাইলফিলিস্তিন
Previous Post

ইফতারে চাই মজাদার ফ্রাইড চিকেন বল

Next Post

পান্ডা রহস্য

Next Post

পান্ডা রহস্য

স্কুল চালু করে ১৮তম জন্মদিন উদযাপন মালালা'র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT