চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ জনের মৃত্যুতে করোনায় মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 31, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৮৯তম দিনে মোট মৃত্যুর সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। সংক্রমণে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ।

গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৪৬ জন।গত সাত মাসে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে, গত বছরের ২০ আগস্ট করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৫৮ জন।যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ২৯ মার্চ; পাঁচ হাজার ১৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ৩৫৮ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৫ লাখ ৩৩ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৮৩৬টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন ছয় লাখ ১১ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই হাজার ২১৯ জনসহ মোট পাঁচ লাখ ৪২ হাজার ৩৯৯ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৫২ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে ৫১ জনের ও বাড়িতে এক জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা নয় হাজার ৪৬। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ছয় হাজার ৮১২ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৩০ শতাংশ এবং দুই হাজার ২৩৪ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৭০ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫২ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী এক জন, ত্রিশোর্ধ্ব পাঁচ জন, চল্লিশোর্ধ্ব আট জন, পঞ্চাশোর্ধ্ব আট জন এবং ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, রাজশাহী বিভাগে তিন জন, খুলনা বিভাগে তিন জন সিলেট বিভাগে দুই জন ও রংপুর বিভাগে এক জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১২ কোটি ৮৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৮ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ কোটি ৪০ লাখের বেশি।

Tags: করোনাভাইরাসনতুন শনাক্তস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য বুলেটিন
Previous Post

ভ্যাকসিন পাওয়া নিয়ে সংশয় নেই: অর্থমন্ত্রী

Next Post

‘ভালো একটি শটের জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি’

Next Post
প্রেমিক প্রেমিকা সমুদ্রের পাশে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো একটি শটের জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি’

আশঙ্কার মধ্যে একটু সুখবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT