চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ শতাংশ ভোট পড়েছে: ইসির পর্যবেক্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডসহ দুই পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন: আমাদের সারাদিনের পর্যবেক্ষণ বলছে উত্তরের মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে। তবে সঠিক পরিসংখ্যানের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট কাস্ট হতে পারে। তবে এটাকে এখনই শেষ না মেনে সঠিক পরিসংখ্যানের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষার পরামর্শ দিয়েছেন তিনি।

হেলালুদ্দীন বলেন: আমাদের কাছে এখনও সব জায়গার পরিসংখ্যান এসে পৌঁছায়নি। তবে আমরা ধারণা করছি ৫০ শতাংশের মতো ভোট কাস্টিং হয়েছে। তবে এটা বাড়বে কী কমবে সেটা জানার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

এবারের উপ নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন জানতে চাইলে হেলালুদ্দীন বলেন: আমাদের প্রধান নির্বাচন কমিশনার সকালেই একটি বক্তব্য দিয়েছেন। নির্বাচনে মেয়র পদে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। তাছাড়াও এটা উপ-নির্বাচন, সামনে সময় কম। তাই জনগণের আগ্রহ হয়তো কিছুটা কম ছিল।

কিন্তু যে সকল ওয়ার্ডে ঢাকা উত্তর এবং দক্ষিণে নতুনভাবে সংযুক্ত হয়েছে সে সকল ওয়ার্ডে ভোটারদের উপস্থিতি বেশি ছিল বলে দাবি করেন ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ আরো বলেন: ঢাকায় তেমন ভোটার উপস্থিতি না থাকলেও আমতলী এবং কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং দেশের বিভিন্ন অংশে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যথেষ্ট ভোটার উপস্থিতি ছিল বলে জানান হেলাল উদ্দিন।

পটুয়াখালীর আমতলী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ৩০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল বলে দাবি করেন নির্বাচন কমিশন সচিব।

Tags: ইসি সচিবউপ-নির্বাচনঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
Previous Post

ফলাফল যাই হোক মেনে নেবো: শাফিন আহমেদ

Next Post

কৌতিনহোর জায়গায় বার্সার ভাবনায় তিন বিকল্প

Next Post

কৌতিনহোর জায়গায় বার্সার ভাবনায় তিন বিকল্প

ভোটের

বেসরকারি ফলাফলে এগিয়ে নৌকার আতিকুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT