চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ৫০ বছর পর ছোটপর্দায় ‘ময়নামতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 অপরাহ্ন 22, আগস্ট 2018
in বিনোদন
A A

প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত এক সময়ের সাড়া জাগানো ছবি ‘ময়নামতি’। বড় পর্দায় মুক্তির প্রায় ৫০ বছর পর আসছে এবার ছোট পর্দায়! আর এমন উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

চিত্রনায়ক রাজ রাজ্জাক ও কবরী অভিনীত সত্তরের দশকের আলোচিত ছবি ‘ময়নামতি’। বড় পর্দায় মুক্তির পর এই সিনেমাটি এতটাই দুষ্প্রাপ্র্য হয়ে উঠেছিল যে, এর প্রিন্ট তো দূরের কথা কোনো পোস্টার কিংবা ফটোসেটও কোথাও খুঁজে পাওয়া যায়নি। কাঁপা কাঁপা ঝিরঝিরে প্রিন্টের ২-১টি গানের অংশবিশেষ ইউটিউবে পাওয়া গেলেও তা দর্শকদের মন ভরাতে সক্ষম নয়।

রাজ্জাক-কবরী জুটির হৃদয় নিংড়ানো অভিনয়ে পরিপূর্ণ ‘ময়নামতি’ মাঝবয়সী কিংবা বয়স্ক দর্শকদের কাছে স্মৃতি জাগানিয়া আবেদন নিয়ে এক হাহাকারের জন্ম দিয়ে চলেছে। সিনেমা গবেষক এবং বোদ্ধারা ‘ময়নামতি’র সন্ধান করে চলেছেন দিনের পর দিন। আর এই ছবিটির সন্ধান করে ছোট পর্দায় প্রিমিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আই।

‘ময়নামতি’র বস্তাবন্দি ৩৫টি রিলের প্রিন্ট উদ্ধার করে মাদ্রাজ থেকে কারেকশন ও ঝকঝকে করে হার্ডড্রাইভে সংযুক্ত করে আনা এনেছে চ্যানেল আই কর্তৃপক্ষ। আর এই ছবিটিই ঈদের দ্বিতীয় দিন সকাল ১০ টা ১৫ মিনিটে দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়।

এই ছবির মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে হয়তো দর্শকদের মুখে মুখে আবার ফিরবে সৈয়দ শামসুল হকের লেখা এবং বশির আহমেদের গাওয়া সেই বিখ্যাত গানের ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়…।’

Tags: কবরীচ্যানেল আইময়নামতিরাজ্জাকলিড বিনোদন
Previous Post

সারাদেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত

Next Post

খালেদার কাছে বাড়ির খাবার নিতে দেওয়া হয়নি: অভিযোগ স্বজনদের

Next Post
খালেদা

খালেদার কাছে বাড়ির খাবার নিতে দেওয়া হয়নি: অভিযোগ স্বজনদের

ইরফান-সাফার 'বীথির বানান ভুল ছিলো'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT