চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ লাখের পর আরো ১ লাখ রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
বাংলাদেশের সংসদ অধিবেশন, সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এরইমধ্যে চার লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া, আরো এক লাখ রোহিঙ্গা বাংলাদেশ-মিয়য়ানমার সীমান্তে অবস্থান করছে যারা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন বলে সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় সংসদে দিনের কার্যসূচির সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনায় দাঁড়িয়ে তিনি এ কথা জানান।

বগুড়া-৬ আসনের সাংসদ নূরুল ইসলাম ওমর প্রস্তাব ছিল: ‘সংসদের অভিমত এই যে, বগুড়া জেলার সাতমাথা থেকে দত্তবাড়ী পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হউক।’

প্রস্তাবের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন: আমি গত তিন দিন চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে গিয়েছিলাম। এরপর উখিয়া থেকে কক্সবাজার হয়ে চট্টগ্রাম বাই রোডে আসি। আসতে গিয়ে দেখলাম; এই রাস্তার অবস্থা ভালো না। দ্রুত সময়ের মধ্য এ রাস্তার সংস্কার এবং প্রশস্থকরণ প্রয়োজন। কিন্তু, এতো টাকা কোথায়!

তিনি বলেন: দেশ এমনিতে বন্যায় আক্রান্ত। অর্ধেকের বেশি জায়গা পানির নিচে। বন্যা আক্রান্ত ওই সকল অঞ্চলের রাস্তা ঘাট একেবারেই নষ্ট হয়ে গেছে। এগুলোর জন্য তো আমাদের কোন বাজেট ছিলো না। এখন আপনারাই (সংসদ সদস্য) বলুন, আমি নতুন করে রাস্তা নির্মাণ করবো,  নাকি যেগুলো  নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করবো।

‘এর উপর যুক্ত হয়েছে রোহিঙ্গা ইস্যু।’

তিনি বলেন, শেখ হাসিনার সরকার কখনই এমন আশ্বাস দেবে না যেটা করতে পারবে না। ‘তাই আমি বলবো অপেক্ষা করুন। যথা সময়ে কাজ করা হবে।’

সেসময় মন্ত্রী সংসদকে জানান, বর্তমানে সারাদেশে ১৪টি ফ্লাইওভার এবং রেলওভার পাস নির্মাণাধীন রয়েছে।

Tags: জাতীয় সংসদ
Previous Post

মিয়ানমারের পণ্য বর্জনের ডাক ইয়াবামুক্ত করার সুবর্ণ সুযোগ

Next Post

টরন্টোতে ইমিগ্রেশন ও স্পন্সরশীপ নিয়ে বায়েস’র কর্মশালা

Next Post
টরন্টোতে কানাডা ইমিগ্রেশন ও স্পন্সরশিপ কর্মশালা বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে ইমিগ্রেশন ও স্পন্সরশীপ নিয়ে বায়েস'র কর্মশালা

ইসলামিক ফ্রন্টের নেতারা ভোট ও ইভিএমের পক্ষে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘না’ ভোট ও ইভিএম চেয়েছে ইসলামিক ফ্রন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT