চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বছর পর তেহরানে বৃটিশ পতাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 পূর্বাহ্ন 23, আগস্ট 2015
in আন্তর্জাতিক
A A

ইরানের ওপর অবরোধ আরোপের প্রতিবাদে ছাত্র বিক্ষোভে তেহরানে দূতাবাস বন্ধের চার বছর পর আবার কার্যক্রম শুরু করেছে বৃটিশ দূতাবাস। ২০১১ সালের বিক্ষোভে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দূতাবাসের দু’টি কমপাউন্ড ঘেরাও করেছিলো। রাণী এলিজাবেথের ছবি নামিয়ে আনা হয়েছিলো, বৃটিশ সাম্রাজ্যের ইউনিয়ন পতাকায় আগুন দিয়েছিলো তারা।

সম্প্রতি ছয় জাতি আলোচনার পর সম্পাদিত চুক্তির মাধ্যমে বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে ইরান সরে আসায় আবার তেহরানে উড়েছে সেই পতাকা।

পুনরায় দূতাবাস খুলে দেওয়ার মুহূর্তকে আরও বিশেষায়িত করতে তেহরানে যান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। ২০০৩ সালের পর ইরানে বৃটিশ কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সফর।

দূতাবাস চালুর অনুষ্ঠানে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ২০১১ সালের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করেন। তবে হাসান রুহানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

২০১১ সালের ওই ছাত্র বিক্ষোভে তৎকালীন বৃটিশ দূতাবাসের ছয় কর্মকর্তা কার্যত জিম্মি হয়ে পড়েন। বিক্ষুব্ধ জনতা দূতাবাসের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ব্যাপক ভাঙচুর চালায়।

ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনের ব্যর্থতার অভিযোগ আনে যুক্তরাজ্য। তবে সেদিন পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হওয়ার খবর প্রকাশ করে গার্ডিয়ান।

গার্ডিয়ান ইরানের শিক্ষার্থীদের সংবাদমাধ্যম ইসনা ও ফারসি নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, বিক্ষোভকারীরা বৃটিশ দূতাবাসের ভেতর রাণী এলিজাবেথ ও ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী ইরান রেজা শাহ মোহাম্মাদ পাহলভি’র ছবিও জব্দ করেছিলো।

Tags: ইরানব্রিটেন
Previous Post

দুই ফুটবলারের করুণ মৃত্যু

Next Post

গ্রেনেড হামলায় খালেদা-তারেক জড়িত নয়: আসাদুজ্জামান

Next Post

গ্রেনেড হামলায় খালেদা-তারেক জড়িত নয়: আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT