চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ দিনে আয়কর ১ হাজার ৩৪৭ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 17, নভেম্বর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

আয়কর মেলার চতুর্থ দিনে সারাদেশে কর বাবদ আদায় হয়েছে ২৮২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৫৭৯ টাকা। আর এই চারদিনে মোট ১ হাজার ৩৪৬ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৫১২ টাকা আদায় হয়েছে। গতবছর মেলার চতুর্থ দিন শেষে কর আদায় হয়েছিল ১ হাজার ২শ ৬৭ কোটি ৫৭ লাখ টাকা।

রোববার দেশব্যাপী আয়কর মেলা চতুর্থ দিন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৪ নভেম্বর সারাদেশে আয়কর মেলা শুরু হয়। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় প্রথম দিনে মোট আয়কর সংগ্রহ হয়েছিল ৩২৩ কোটি ১৮ লাখ টাকা। দ্বিতীয় দিনে হয়েছিল ৪৭৯ কোটি ১ লাখ ২৮ হাজার ৭৯৭ টাকা। তৃতীয় দিনে আদায় হয়েছিল ২৬২ কোটি ২ লাখ ৯২ হাজার ২৫১ টাকা।

চতুর্থ দিনে সারাদেশে আইকর মেলা থেকে সেবা নিয়েছেন ২ লাখ ৯২ হাজার ৫২৫ জন। আর এই চারদিনে মেলা থেকে মোট সেবা নিয়েছেন ৯ লাখ ৬৮ হাজার ৯০৭ জন। এরমধ্যে চতুর্থ দিনে রিটার্ন দাখিল করেছেন ৯২ হাজার ৯১৬ জন। আর এই চারদিনে মেলায় মোট রিটার্ন দাখিল করেছেন ৩ লাখ ১৪ হাজার ৫৬৫ জন। চারদিনে মেলা থেকে নতুন টিআইএন নিবন্ধন করেছেন ১৬ হাজার ৫৪১ জন।

এছাড়াও করদাতাদের সুবিধায় এবার প্রথমবারের মতো আয়কর মেলার জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট http://(www.aykormela.gov.bd) চালু করা হয়েছে। এতে করদাতারা মেলায় না এসে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, এ বছর ৮ বিভাগের ৫৬টি জেলা ৫৬টি উপজেলাসহ মোট ১২০টি জায়গায় আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার পরিধি গত বছরের তুলনায় কয়েকগুণ বাড়ানো হয়েছে। ৫২টি আয়কর রিটার্ন বুথ, ৫৩টি হেল্প ডেস্ক, ব্যাংক বুথ (সোনালী ১৩টি, জনতা ৫টি ও বেসিক ব্যাংকের ৪টি), ই-পেমেন্টের জন্য ৩টি, ই-ফাইরিংয়ের জন্য ২টি পৃথক বুথ বসানো হয়েছে। এ ছাড়া মেলায় আগত করদাতাদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি মেডিকেল বুথ রয়েছে।

রাজধানী ছাড়াও সব জেলা শহর এবং ৫৬টি উপজেলায় মেলা হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৫৭টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় ব্যক্তিশ্রেণির করদাতারা হয়রানিমুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী, জেলা শহরে ৪ দিনব্যাপী, ৪৮ উপজেলায় দুই দিন ও আট উপজেলায় দিনব্যাপী করমেলা চলছে। এবার দেশের ১২০ স্থানে আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলায় আয়কর দেয়া যাবে।

Tags: আয়করআয়কর মেলাএনবিআররাজস্বরিটার্ন দাখিল
Previous Post

আরও ৯০ দিন বাড়ল ঋণ পুনঃতফসিলের সময়

Next Post

গোলাপি বলে কন্ট্রোল রাখাটা জরুরি: রাহি

Next Post

গোলাপি বলে কন্ট্রোল রাখাটা জরুরি: রাহি

‘স্থানীয় খেলোয়াড়দের দিকে বেশি নজর দিতে চাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT