চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ উইকেট আর ৭৪ রানের সকাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 পূর্বাহ্ন 10, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথমদিনে নিউজিল্যান্ডের মাত্র এক উইকেট তুলতে পেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালে হতাশা বাড়িয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। রানপাহাড়ের পথে এগিয়ে চলছে কিউইরা। বিপরীতে প্রথম সেশনে ৪ উইকেট তুলে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে টাইগাররা।

সোমবার লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকরা তুলেছে ৫ উইকেটে ৪২৩ রান। প্রথম সেশনে তারা যোগ করেছে ৭৪ রান। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে ল্যাথাম ৩৪৩ বলে ৩২ চারে ২১৫ রানে অপরাজিত আছেন।

২০৮ রানে থাকার সময় তাসকিনের বলে ফিরতি ক্যাচ দিয়েছিলেন ল্যাথাম। অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে পড়ে বল হাতে নিলেও তালুবন্দি করতে পারেননি তাসকিন। ডাইভে শরীর মাটিতে আছড়ে পড়ার সময় বল ছিটকে যায় নিয়ন্ত্রণ থেকে।

আগে সকালের প্রথম বলে ইবাদতকে চার মেরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। লেগ স্টাম্পের উপর করা হাফভলি বল ফাইন লেগ দিয়ে সীমানা ছাড়া করেন।

একই ওভারের পঞ্চম বলে প্রায় পরাস্তই ছিলেন কনওয়ে। ইবাদতের ফুললেন্থ বল ব্যাটের উপরের কানায় লাগে। বাড়তি বাউন্স থাকায় স্লিপের উপর দিয়ে উড়ে পেরিয়ে যায় সীমানা।

পরে শরিফুলের বলে ল্যাথাম রান নিতে মরিয়া হলে ঘটে বিপত্তি। এক রানের জন্য ছুটতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলেন অধিনায়ক। কনওয়ে ছিলেন অপ্রস্তুত, সুযোগে মিরাজের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন। ১৬৬ বলে ১২ চারে ১০৯ রান করে যান। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১২২।

দ্বিতীয় উইকেট জুটিতে নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ২২৪ রানের জুটি গড়েছেন ল্যাথাম ও কনওয়ে। ২০১৪ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের ২৯৭ রানের জুটির রেকর্ড এখনো অক্ষত। ১৯৮৭ সালে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার সঙ্গে জন রাইট এবং এন্ড্রু জোন্স দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছিলেন ২৪১ রান, যেটি দুইয়ে।

এদিন ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকা রস টেলরের উইকেট তুলে নেন ইবাদত। ক্রাইস্টচার্চ হয়ে রইল তার স্যালুটের সাক্ষী। মুহূর্তটি অন্যকারণে স্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাট করতে নামা না লাগলে টেস্টে নিজের সর্বশেষ ইনিংসটি খেলে ফেললেন টেলর।

৩৯ বলে ৪ চারে ২৮ রান করা টেলর ঠিকঠাক ব্যাটে-বলে সংযোগ না করতে পারায় লেগসাইডে শরিফুলের হাতে ধরা পড়েন। ক্রিজে আসা ও আউট হওয়ার পর দর্শকদের দাঁড়িয়ে করতালির সম্মান পান টেলর। ইবাদতের শিকার হওয়ার পর টাইগাররা এসে হাত মিলিয়ে নেন। ক্রিজে আসার সময় মুমিনুলরা দিয়েছিলেন গার্ড অব অনার।

খানিক পরে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় হেনরি নিকোলসকে। ইবাদতের বলে উইকেটের পেছনে সোহানের গ্লাভসবন্দি হন। আম্পায়ার আউট না দেয়ায় রিভিউ নিয়েছিলেন মুমিনুল, হয়েছেন সফল।

প্রথম সেশনের শেষ বলে শরিফুল উইকেট তোলেন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ড্যারিল মিচেল। তিন রান করা ব্যাটারকে আম্পায়ার মাঠ ছাড়ার নির্দেশ দিলেও তিনি রিভিউ নেন, শেষ রক্ষা হয়নি।

Tags: ইবাদতকনওয়েক্রাইস্টচার্চলিড স্পোর্টসল্যাথামশরিফুল
Previous Post

জোড়া পেনাল্টিতে ক্যামেরুনের শুভ সূচনা

Next Post

৫২১ রানে ইনিংস ঘোষণা কিউইদের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫২১ রানে ইনিংস ঘোষণা কিউইদের

পিএসজির খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমারবিহীন পিএসজিকে বাঁচালেন কেহরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT