চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের ৪৭তম বছর সবচেয়ে খারাপ বয়স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 14, জানুয়ারি 2020
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে মানুষের জীবনের ৪৭.২তম বছর সবচেয়ে খারাপ বয়স বলে এক গবেষণায় উঠে এসেছে। ন্যাশনাল ব্যুরো অব ইকনোমিক রিসার্চে প্রকাশিত এক পেপারে বলা হয়েছে, এই বয়সে মানুষ সবচেয়ে কম সন্তুষ্ট বোধ করে।

ওইসময়ে তারা কোথায় আছে বা তাদের সার্বিক স্বাস্থ্য কেমন আছে সেসব তেমন প্রভাব ফেলে না। আর যেসব দেশ উন্নয়নশীল সেখানে এই বয়সটা ৪৮.২ বছর।

ডার্টমাউথ কলেজের অর্থনীতির অধ্যাপক প্রফেসর ডেভিড ব্লাঞ্চফ্লাওয়ার দীর্ঘ সময় জীবনের সন্তুষ্টি নিয়ে পড়াশোনা করেছেন এবং বছরের পর বছরের গবেষণা শেষে এই তত্ত্বে দাঁড়িয়েছেন যে, আমাদের সুখ সময়ের সাথে সাথে ইংরেজী ‘ইউ’ আকৃতির হয়ে পড়ে।

বাঞ্চফ্লাওয়ার অনেক বেশি পরিমাণে তথ্য সংগ্রহ করেছেন এবং সুখের এই বাঁক ১৩২টি দেশে সংগ্রহ করেন। যদিও বাঁকটি জাতি থেকে জাতিতে আলাদা তবে দেখা গেছে তার মূল বিষয়গুলো একই রকম।

জেনারেল সোশ্যাল সার্ভের পরিচালিত গবেষণায় যুক্তরাষ্ট্রে ১৯৭২ থেকে ২০১৮ সালে দেখা গেছে, যখনই মানুষের নিয়ন্ত্রণ চলে আসে তখনই সুখ সত্যিকারের মুক্ত পতনে পড়ে যায়। একজন মার্কিনী ১৮ বছরের জীবনের আশাবাদ থেকে যখন মধ্য জীবনে পা দেয় তখন এমনটা ঘটে।

ত্রিশ মানেই উচ্ছল সমৃদ্ধ বছর, বিষয়টা তেমন নয়। যুক্তরাষ্ট্রে কিন্তু ত্রিশের পর থেকে সুখের মাত্রা নিচের দিকে নামতে শুরু করে আর সেটা একেবারে নিচের দিকে গিয়ে ঠেকে ৪০ দশকের শেষের দিকে।

নিজের গবেষণার পক্ষে তিনি বেশি বেশি ব্যাখ্যা না দিলেও বেশ কঠোর প্রমাণ পাওয়া গেছে সুখের বক্ররেখার অন্তত ৩২টি দেশে, সেটা কোনো রূপকথা নয়। অন্যদের মতে, যদিও এখানে বিজ্ঞানটা বোঝা যায়নি কিন্তু প্রসঙ্গ ও অনুমানের বেশ সম্মেলন এখানে পাওয়া গেছে। 

সাংবাদিক জোনাথন রাউচ এই খুশীর বক্ররেখা নিয়ে বইও লিখেছেন। সেখানে ৪০ এর দশকের অতিমন্দা নিয়েও আলোচনা আছে। মার্কেটওয়াচে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওরাংওটাং ও শিম্পাঞ্জীদেরও মধ্যবয়সের অতিমন্দা রয়েছে।

রাউচ পরামর্শ দেন, এই বয়সটা রূপান্তরের তবে সেটাকে কোনো সংকট পয়েন্ট হিসেবে ভাবা ঠিক হবে না। এই সময়ে আমাদের মূল্যবোধ ও মস্তিস্কের পরিবর্তন হয়। সেটা হতাশাজনক কারণ তাতে কখনো সন্তুষ্ট বোধ করা যায় না আর মধ্যবয়সে যেতে যেতে আমরা হতাশ হয়ে পড়ি।

৩০ থেকে ৪০ এর দশকে মস্তিস্ক সঙ্কুচিত হতে শুরু করে। আর ষাটের দশকে সেটা আরো তীব্র হয়ে পড়ে। পুরুষের যৌন হরমোন টেসটোসটেরন এবং নারীর ইস্ট্রোজেন ৩০ এর পরেই কমতে শুরু করে। এবং সেই পরিবর্তনটা তীব্রভাবে নজরে পড়ে ৪০ এর পরে।

তাই বলে একেবারেই আশা নেই এমন নয়। কিছু সময় পরে সুখের মাত্রা আবার ফিরে আসে। ২০এর দশকের সুখ আবার ফিরে আসে ৭০ এর দশকে। তাই কোথায় আপনি বাস করেন বা মধ্য বয়সটা কতটা অন্ধকারাচ্ছন্ন ছিলো সেটা খুব বড় বিষয় না। সুখের বাঁক সবখানেই আছে। এমনটাই মন্তব্য ব্লাঞ্চফ্লাওয়ারের।

Tags: ৪৭ বছরবয়স
Previous Post

৪০ বছর পর ‘ঘুড্ডি’র সিকুয়েল

Next Post

জেএনইউ হামলা: দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সদস্যদের ফোন বাজেয়াপ্তে দিল্লী হাইকোর্টের নির্দেশ

Next Post
দলীয় সদস্যরা দিল্লী হাইকোর্টের নির্দেশে ফোন বাজেয়াপ্তের জন্য আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেএনইউ হামলা: দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সদস্যদের ফোন বাজেয়াপ্তে দিল্লী হাইকোর্টের নির্দেশ

দম্পতি নাচের পারফরম্যান্স করছে শিল্পকলা একাডেমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলা একাডেমিতে 'কত্থকের রঙ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT