চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩ বছর পর শ্রীলঙ্কায় দুই জল্লাদ নিয়োগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 30, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কা-জল্লাদ নিয়োগ

শ্রীলঙ্কায় দীর্ঘ ৪৩ বছর পর প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দু’জন জল্লাদকে নিয়োগ দেয়া হয়েছে। চারটি মৃত্যুদণ্ড কার্যকর করতে এই নিয়োগ দেয়া হলো।

মাদক ব্যবসা সংক্রান্ত অপরাধের শাস্তি হিসেবে চার আসামিকে দেশটির প্রেসিডেন্ট মৃত্যুদণ্ড দেয়ার এত বছর পর নিয়োগ দেয়া হয়েছে এই দুই জল্লাদকে।

বিবিসি জানায়, গত ফেব্রুয়ারিতে এই জল্লাদ পদের জন্য দেয়া বিজ্ঞাপনের প্রেক্ষিতে শতাধিক আবেদন পড়েছিল। বিজ্ঞাপনে প্রার্থীদের ‘শক্তিশালী নৈতিক চরিত্র’ থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছিল।

বিজ্ঞাপনে আরও বলা হয়েছিল, প্রার্থীকে শ্রীলঙ্কার নাগরিক, পুরুষ এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী হওয়ার পাশাপাশি ‘মানসিকভাবে শক্ত’ হতে হবে।

কিন্তু এরপরও দু’জন মার্কিন নাগরিক ও দু’জন নারী জল্লাদ পদের জন্য আবেদন করেছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজ।

যাচাই বাছাই শেষে অবশেষে দু’জনকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কারা কর্তৃপক্ষের এক মুখপাত্র। তিনি জানান, এবার দু’সপ্তাহ ধরে প্রশিক্ষণ দেয়া হবে।

শ্রীলঙ্কার সর্বশেষ জল্লাদ পাঁচ বছর আগে ফাঁসির বেদী দেখার পরই আতঙ্কে চাকরি ছেড়ে দিয়েছিলেন। আরেকজনকে গত বছর নিয়োগ দেয়া হলেও তিনি ভয়ে কাজেই আসেননি।

কেন এই আকস্মিক নিয়োগ
আইনে ধর্ষণ, মাদক চোরাকারবার এবং হত্যাকাণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড হলেও ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। ওই বছর থেকে দেশটিতে কোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি স্থগিত রাখা হয়েছিল।

কিন্তু এখন সেই স্থগিতাদেশ শেষ হচ্ছে চারটি মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে।

এই জল্লাদদের নিয়োগের পরই দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ঘোষণা দেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার বক্তব্য, দেশটিতে মাদক কারবারিদের মোকাবেলা করতেই মৃত্যুদণ্ড প্রথা আবার চালু করা হচ্ছে।শ্রীলঙ্কা-জল্লাদ নিয়োগ

কেন আবারও মৃত্যুদণ্ড চালু করছে শ্রীলঙ্কা
চলতি বছরের শেষের দিকে শ্রীলঙ্কায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মৃত্যুদণ্ড কার্যকরের এই সিদ্ধান্তের ফলে নির্বাচনে সিরিসেনার ভোট বেড়ে যেতে পারে।

সিরিসেনা বলেছেন, ‘আমি মৃত্যু পরোয়ানায় সই করেছি। তাদেরকে এখনো জানানো হয়নি। আমরা এখনই তাদের নামও ঘোষণা করতে চাই না কারণ তাতে কারাগারে অশান্তির সৃষ্টি হতে পারে।’

তিনি বলেন, শ্রীলঙ্কায় প্রায় দুই লাখ মাদকাসক্ত ব্যক্তি রয়েছে এবং কারাগারে যারা সাজা ভোগ করছে তাদের ৬০ শতাংশই মাদকদ্রব্য সম্পর্কিত ঘটনার সঙ্গে জড়িত।

তবে মৃত্যুদণ্ড প্রথা আবার চালু করার সিদ্ধান্তের পর পশ্চিমা বিশ্বের সমালোচনার শিকার হচ্ছে শ্রীলঙ্কা। যুক্তরাজ্য, ফ্রান্স এবং নরওয়ের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

Tags: শ্রীলঙ্কা
Previous Post

জিয়ার কবর নিয়ে খেলবেন না: নজরুল ইসলাম

Next Post

প্রযোজকের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো: ইকবাল

Next Post

প্রযোজকের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো: ইকবাল

মাঠে ফিরছেন মাহমুদউল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT