চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 15, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৪১৮ রানে পিছিয়ে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের করা ৪৮৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৬৬ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা।

দলীয় ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ১৯ রান করে রঙ্গনা হেরাথের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন ব্রাফেট। কিছুক্ষণ পর বোল্ড হয়ে ফিরে যান আরেক ওপেনার শাই হোপ (২৩)। এবারও ঘাতক সেই হেরাথই। দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস।

এর আগে দিমুথ করুনারত্মে ও দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে স্বাগতিকরা। ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা করুনারত্মে ৩৫৪ বলে ১৮৬ রান করেন। অন্যদিকে চান্দিমাল ২৯৮ বলে ১৫১ রানের নান্দনিক ইনিংস উপহার দেন। স্বাগতিকদের হয়ে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ করেন ৪৮ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দেবেন্দ্র বিশু চারটি এবং জেরামি টেলর দুটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন কেমার রোচ, শেনন গ্যাব্রিয়েল, মারলন স্যামুয়েলস ও জেসন হোল্ডার।

Tags: শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
Previous Post

ফেসবুকের তথ্য-মানিক!

Next Post

১৫ মাস সিমকার্ড ব্যবহার না করলে মালিকানা বাতিল

Next Post

১৫ মাস সিমকার্ড ব্যবহার না করলে মালিকানা বাতিল

ব্রেকিং নিউজ জানাবে ফেসবুকের ‘নোটিফাই’ অ্যাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT