চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ বছর পরও আতংক কাটেনি রামুর বৌদ্ধদের

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:59 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

আজ ভয়াল ২৯ সেপ্টেম্বর। ২০১২ সালের এই দিনে সাম্প্রদায়িক উগ্রপন্থিরা ঝলসে দিয়েছিলো কক্সবাজারের রামু উখিয়ার বৌদ্ধ বিহার ও পল্লী। ভয়াল সেই রাতে আগুনের লেলিহান শিখা থেকে প্রাণে বাঁচতে ছোটাছুটি করেছিলো অসহায় বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ। ভেঙ্গে যায় শত শত বছরের সাম্প্রদায়িক ঐতিহ্য। প্রিয় আরাধনার স্থান ভেঙ্গে ধংসস্তুপে পরিণত হয়। সে কালো রাতের কথা মনে করে এখনো আঁতকে উঠে কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়।

সেই ঘটনার ৩ বছর আজ।

এখনো ধরা পড়েনি মূল হোতারা। তাই শংকা কাটছে না বৌদ্ধ সম্প্রদায়ের মনে। তবে খুব অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার আধুনিক নকশা ও শৈলীতে দৃষ্টি নন্দন করে সংস্কার আর পুনঃনির্মাণ করায় খুশি বৌদ্ধ সম্প্রদায়। তাই দিনটিকে নানা আয়োজনে স্মরণ করবে কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ফেসবুকে একটি ছবি ট্যাগ করাকে কেন্দ্র করে রামুর বিহার ও বসতিতে হামলা অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। সে রাতে ধর্মান্ধতার আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয় এ বিহারগুলো। পুড়ে ছাই হয় হাজার বছরের পুরনো বৌদ্ধ পাণ্ডুলিপি। লুট হয় প্রাচীন ও দুর্লভ অনেক বৌদ্ধ মূর্তি। পরেরদিন ৩০ সেপ্টেম্বর একই হামলা সংঘটিত হয় উখিয়ার বিহারে। এ দু’দিনের রামু ও উখিয়ার ১৯ টি বৌদ্ধ বিহার ক্ষতিগ্রস্থ হয়। এসব ঘটনায় ১৯টি মামলা করে পুলিশ। ১৯টি মামলায় এজাহারে নাম-ঠিকানাধারী ৩৭৫ জন ও অজ্ঞাত মিলে মোট ১৫ হাজার ১৮২ জনকে আসামি করা হলেও গ্রেফতার হয়েছে মাত্র ৫৩৬ জন। তার মধ্যে এ পর্যন্ত জামিনে বের হয়ে গেছে ১১০ জন।

কিন্তু ঘটনার ৩ বছর পেরিয়ে গেলেও সেই রাতের চিহ্নিত দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ানো ও প্রকৃত দোষীরা এখনো গ্রেফতার না হওয়ায় আতংকিত বৌদ্ধ সম্প্রদায়। বৌদ্ধ সম্প্রদায়ের নেতা অলক বড়ুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সমস্যা না হলেও আমরা একটু শংকিত। কারন মূল আসামী যারা তারা এখনো ধরা পড়ছে না। এরা এখন প্রকাশ্য ঘুরছে তাই আমরা শংকিত। একই রকম আতংক থাকার কথা জানালেন রামু সীমা বিহারের সাধারন সম্পাদক তরুণ বড়ুয়া। তিনি বলেন, মূল আসামীদের না ধরার কারণে আমরা আতংকে আছি। তারা যে কোনো সময় বড় অঘটন ঘটাতে পারে।

একুশে পদক প্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের বলেন, আমরা এখনো আতংকের মধ্যে রয়েছি। যদিওবা আমাদেরকে সরকার পাহারা দেয়ার ব্যবস্থা করেছে। তবে আরো নিরাপত্তা প্রয়োজন বলে জানান তিনি।

রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, এ সহিংসতার সাথে জড়িতরা আজ ঘৃণিত,আজ তারা সবার কাছে অপরাধী।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, এ ঘটনার পর কক্সবাজারের ৪টি উপজেলায় ১৯ টি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় ১৫ হাজার ১৮২ জনকে আসামী দেখানো হয়। ৯৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। মামলাগুলো আদালতে বিচার প্রক্রিয়া চলছে। প্রকৃত দোষীদের খুঁজে বের করার পাশাপাশি কোন নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেই দিকে লক্ষ্য রাখার দাবি বৌদ্ধ ধর্ম গুরুদের।

বৌদ্ধ বিহারের ক্ষত মুছতে লাগে ১১ মাস। সেনা বাহিনীর তত্বাবধানে ২০ কোটি টাকা ব্যয়ে রামু ও উখিয়া উপজেলার ১৯ টি বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ ও সংস্কার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর নবনির্মিত বৌদ্ধ মন্দিরগুলো মাথা তুলে দাঁড়িয়েছে।

এ মন্দিরগুলো বর্তমানে পর্যটন স্পটে পরিণত হয়েছে। রামুর কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সহ-সভাপতি সুনিল বড়ুয়া বলেন, মাত্র ১ বছরের মাথায় সব ক্ষতি গ্রস্ত বৌদ্ধ বিহার গুলো দৃষ্টি নন্দন ভাবে পুনঃনির্মাণ করে দিয়েছে সরকার। এ জন্য রামুর বৌদ্ধ সম্প্রদায় সরকারের প্রতি কৃতজ্ঞ।

আজ যা থাকবে
রামুর ঘটনায় ৩ বছর পূর্তিতে দিনব্যাপী কর্মসূচি রয়েছে। তার মধ্যে ভোর ৫ টায় বুদ্ধপুজা, সকাল ৭ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ৯ টায় অষ্ট পরিষ্কার দান, দুপুরে অতিথীদের ভোজন, দুপুর ২ টায় শান্তি শোভাযাত্রা, সাড়ে ৩ টায় স্মরণ সভা, সন্ধ্যা ৬ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।

Tags: বৌদ্ধ বিহাররামুসাম্প্রদায়িক হামলা
Previous Post

সংকট নিরসনে রাশিয়াকে সঙ্গে নিয়ে কাজ করবেন ওবামা

Next Post

আফগানিস্তানের একটি শহর প্রায় তালেবানি দখলে, নিহত ২৫ তালেবান

Next Post

আফগানিস্তানের একটি শহর প্রায় তালেবানি দখলে, নিহত ২৫ তালেবান

কূটনৈতিক পাড়ায় ইতালীয় খুনে কে সেই ষড়যন্ত্রী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT