চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ আসনেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 02, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৩টি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করা হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

রোববার সকালে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

খালেদা জিয়ার আসনে বিকল্প হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৭, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন বগুড়া-৬ এবং ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও বিকেল পর্যন্ত সারা দেশের অসংখ্য হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে। এদের বেশিরভাই বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী।

এদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোরশেদ খান, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী, বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বিএনপি নেতা সেলিম ভুইয়া, স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকার, বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী, বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, গোলাম মাওলা রনি প্রমুখ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। আজ ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ভোট ৩০ ডিসেম্বর।

Tags: একাদশ জাতীয় নির্বাচনখালেদা জিয়ার মনোনয়নবিএনপিমনোনয়ন বাতিললিড নিউজ
Previous Post

হাঁটার ওপর ওষুধ নাই

Next Post

কলকাতার কোনো ছবি ঠিকমতো চলে না: ইন্দ্রনীল সেনগুপ্ত

Next Post

কলকাতার কোনো ছবি ঠিকমতো চলে না: ইন্দ্রনীল সেনগুপ্ত

বিজয় দিবসকে সামনে রেখে ইমরানের 'যুদ্ধ শিশু'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT