চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭ এ আয়ুষ্মান, মুক্তির অপেক্ষায় ৩ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশি চিকিৎসক গার্ডেনের মধ্যে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের ভার্সেটাইল তারকা হিসেবে যদি কারো নাম নিতে হয় তবে সবার আগে আসবে আয়ুষ্মান খুরানার নাম। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ৩৭ বছরে পা রাখলেন এই অভিনেতা।

ভারতের চন্ডিগড়ে জন্ম নেওয়া আয়ুষ্মান কলেজ জীবন থেকেই থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। শুধু তাই নয় কলেজের থিয়েটার গ্রুপেরও প্রতিষ্ঠাতা ছিলেন এই আয়ুষ্মান খুরানা।

কলেজ জীবনে এক বন্ধুর সাথে জনপ্রিয় ‘পানি দা’ গানটি কম্পোজ করেছিলেন আয়ুষ্মান। পরবর্তীতে যা তার অভিষেক ছবি সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনার’ এ জায়গা করে নেয়।

‘‘ভিকি ডোনার’ এ একজন স্পার্ম ডোনারের ভূমিকায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান। যার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বহুমুখী অভিনয় ক্ষমতা সম্পন্ন অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন অসাধারণ প্লে-ব্যাক গায়ক হিসাবেও বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। শুধু তাই নয়, বলিউডে নিজেকে হিট মেশিন খেতাব ভুক্ত তারকা হিসেবেও গড়েছেন তিনি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তার অভিনীত আসন্ন কিছু সিনেমার তালিকা:

ডক্টর জি
অনুভূতি কাশ্যপ পরিচালিত আয়ুষ্মান খুরানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডক্টর জি’। মেডিকেল ক্যাম্পাস ভিত্তিক এই ছবিতে ডা. উদয় গুপ্তের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন শেফালি শাহ ও শিবা চাড্ডা। সিনেমাটি প্রযোজনা করছে জংলি পিকচার্স। চিত্রনাট্য লিখেছেন সুমিত সাক্সেনা, বিশাল ওয়াঘ ও সৌরভ।

চন্ডিগড় করে আশিকি 
অভিষেক কাপুর পরিচালিত আয়ুষ্মান খুরানা অভিনীত বহুল প্রতীক্ষিত আরেকটি রোমান্টিক ঘরানার ছবি ‘চন্ডিগড় করে আশিকি’। যেখানে প্রথবারের মত একসাথে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর। এই ছবিতে আয়ুষ্মানের লুকে বেশ পরিবর্তন দেখা যাবে।

আনেক
আয়ুষ্মান খুরানা অভিনীত আরও একটি মুক্তি প্রতীক্ষিত সিনেমা হল ‘আনেক’। অ্যাকশন থ্রিলার ঘরানার যে ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিংহা। যিনি ২০১৯ সালে আয়ুষ্মান অভিনীত ‘ আর্টিকেল ফিফটিন’ সিনেমাটির পরিচালক।

এছাড়াও শোনা যাচ্ছে অভিনেত্রী নুসরাত বারুচার বিপরীতে ‘গুগলি’ এবং ‘ছোটি সি বাত’ নামক দুইটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন আয়ুষ্মান।

Tags: ৩৭তম জন্মদিনঅভিনয়অভিনেতাআয়ুষ্মান খুরানানুসরাতপরিচালকবলিউডসিনেমা
Previous Post

আবারো দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

Next Post

তৃতীয় দিনেও ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post
সমুদ্রের ঢেউ ও ঝুঁকি দেখাচ্ছে সতর্ক সংকেতের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দিনেও ৩ নম্বর সতর্ক সংকেত

উচ্চ তাপমাত্রার কারণে মানুষ গরমে কষ্ট পাচ্ছে, বাতাসে ধোঁয়া ও ধুলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিন বেড়েই চলেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT