চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪ বছর পর পেরুর কাছে ব্রাজিলের হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

১৯৮৫ পর ২০১৯। ৩৪ বছর পর পেরুর কাছে ব্রাজিলের হার। বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর কাছে ১-০ গোলে হেরেছে নেইমার-কৌতিনহোরা। ম্যাচের শেষ মুহূর্তের গোলে হৃদয় ভাঙে সেলেসাওদের।

এই ম্যাচ ছিল কোপা আমেরিকার সবশেষ টুর্নামেন্টের ফাইনালের ‘রি-ম্যাচ’। গত জুলাইতে এই পেরুকেই ৩-১ গোলে হারিয়ে কোপায় চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সেই ম্যাচের কিছুটা ‘প্রতিশোধ’ নিল পেরু।

ম্যাচের নায়ক পেরুর ডিফেন্ডার লুইস আব্রাম। ৮৫ মিনিটে তার হেড থেকে করা গোলই ভাগ্য লিখে দেয় ম্যাচের। এই হারে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার দৌড়ও শেষ হল ব্রাজিলের। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের কাছে হারের পর এই প্রথম হারল সেলেসাওরা।

আগের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ব্রাজিল। এদিন সেই স্কোয়াডে চারটি পরিবর্তন আনেন কোচ টিটে। নেইমার, দানি আলভেজ, থিয়াগো সিলভা ও আর্থারকে বেঞ্চে রেখে শুরুতে নামান ডেভিড নেরেস, এডার মিলিটাও এবং অ্যালেনদের।

শুরু থেকেই এদিন অন্যরকম ফুটবল খেলে পেরু। ২৩ মিনিটে গোলের কাছাকাছিও চলে গিয়েছিল তারা। নেরেসের ফাউলের কারণে পেনাল্টি পায় পেরু। কিন্তু ব্রাজিল গোলকিপার এডারসনকে পরাস্ত করতে ব্যর্থ হন অধিনায়ক লুইস অ্যাডভিনকুলা।

ওই ঘটনার সময় ডিফেন্সে কাসেমিরো ও নেরেসের মধ্য মাথায় মাথায় সংঘর্ষ হয়, যদিও শেষ পর্যন্ত খেলতে অসুবিধা হয়নি তাদের।

প্রথমার্ধে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। ফলে গোলশূন্যভাবেই বিরতিতে যেতে হয়। তবে ফিরে আসার চার মিনিটের মাথায় দারুণ এক গোলের সুযোগ পায় ব্রাজিল। কিন্তু রিসার্লিসনের ক্রস থেকে বল ধরতে পারলেও নিজের প্রথম আন্তর্জাতিক গোল করতে ব্যর্থ হন অ্যালেন।

দ্বিতীয়ার্ধে নেইমার নামার পর খেলায় আরও গতি পায় ব্রাজিল। ফিলিপে কৌতিনহোকে সঙ্গে নিয়ে পেরুর ডিফেন্সে একের পর আক্রমণ করতে থাকেন পিএসজি তারকা। কিন্তু কোনোভাবেই জাল খুঁজে পাননি।

ম্যাচ যখন ড্র হচ্ছে বলেই সবাই ধরে নিচ্ছিলেন, ঠিক তখনই ব্রাজিলের জন্য ঘটে বিপত্তি। ইয়োসিমার ইয়োতিনের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন আব্রাম। শেষ কয়েক মিনিট আক্রমণের ঝড় তুলে গোল শোধ করতে পারেননি নেইমার-কৌতিনহোরা। ফলে ১৭ ম্যাচ পর হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

প্রীতি ম্যাচে পরের খেলায় ব্রাজিলের প্রতিপক্ষ থাইল্যান্ড। অক্টোবরে সেই ম্যাচ হবে সিঙ্গাপুরে। আর ১০ অক্টোবর প্রীতি ম্যাচে পেরু খেলবে উরুগুয়ের বিপক্ষে।

Tags: পেরুব্রাজিললিড স্পোর্টস
Previous Post

শান্তিরক্ষা মিশনে সবচেয়ে ভালো কাজ করে নারী পুলিশ: প্রধানমন্ত্রী

Next Post

‘অসাম্প্রদায়িক’ বাংলাদেশে দুর্গোৎসব ও কিছু প্রাসঙ্গিক ভাবনা

Next Post

‘অসাম্প্রদায়িক’ বাংলাদেশে দুর্গোৎসব ও কিছু প্রাসঙ্গিক ভাবনা

‘বন্দুকযুদ্ধে’ সোনারগাঁওয়ের ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT