চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩ লাখ টাকার ‘মুরগি চুরি’!

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
4:00 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

প্রায় ৩৩ লাখ টাকা অর্থাৎ ৪১ হাজার মার্কিন ডলার মূল্যের চিকেন উইংস চুরি করার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রেফতার হলেন পিতা-পুত্র। সিরাকিউজ শহরের অধিবাসী বাবা পল রোজেক ও ছেলে জশুয়া রোজেকের বিরুদ্ধে সম্পদ আত্মসাৎ এবং ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।

পল ও জশুয়া দু’জনেই শহরের টুইন ট্রিজ টু রেস্টুরেন্টে বাবুর্চির চাকরি করতেন। মাঝে মাঝেই সুযোগ বুঝে এরা মালিকের অগোচরে চিকেন উইংসের বড় বড় অর্ডার নিজেরাই তৈরি করে গায়েব করে দিতেন। সেগুলো লুকিয়ে নিয়ে কম দামে বিক্রি করতেন আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাস্তায় রাস্তায়।

শুধু তাতেই ক্ষান্ত হতেন না বাপ-বেটা। সেসব বড় বড় অর্ডারের বিল তৈরি করতেন টুইন ট্রিজ টু রেস্টরেন্টের নামেই। অর্থাৎ খাবার যেতো রেস্টুরেন্টের রান্নাঘর থেকে, তার বিলের টাকাও কাটা হতো সেই রেস্টুরেন্টের অ্যাকাউন্ট থেকেই! কাজ শেষ হওয়ামাত্র ওই ভুয়া অর্ডার এবং বিল সম্পর্কিত সব কাগজ এবং প্রমাণ নষ্ট করে ফেলতেন তারা।

রোজেক পিতাপুত্র চলতি বছরের ফেব্রুয়ারি থেকে টানা নভেম্বর পর্যন্ত ‘মুরগি ভাজা’ আত্মসাতের কাজ চালিয়ে গেছেন বলে এলাকার ওনোনদাগা কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।

Tags: নিউ ইয়র্ক
Previous Post

সিলেটের সামনে ঢাকার ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর

Next Post

বেগম রোকেয়া পদক প্রাপ্তিতে উজ্জীবিত বিবি রাসেল

Next Post

বেগম রোকেয়া পদক প্রাপ্তিতে উজ্জীবিত বিবি রাসেল

গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT