চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ বারের চেষ্টায় জিতল ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 08, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

কথায় আছে একবার না পারিলে দেখ শতবার। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও তাই হয়েছে। টানা ৩১ ম্যাচে তিনশর উপরে তাড়া করে জিততে না পারার চেষ্টার ইতি ঘটেছে তাদের। ৩২তম চেষ্টায় পাওয়া জয়টি পাকিস্তানের বিপক্ষে। শুক্রবার রাতে অতিথিদের দেওয়া ৩০৯ রানের লক্ষ্য ৬ বল আর ৪ উইকেট অক্ষত রেখেই টপকে গেছে ক্যারিবীয়রা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ত্রিনিদাদ ব্যাটসম্যান জেসন মোহাম্মেদের অপরাজিত ৯১ রানের দুর্দান্ত প্রদর্শনীতে ভর করে তিন ম্যাচ সিরিজের শুরুতেই এগিয়ে গেছে উইন্ডিজ।

আগে রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়টি ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। ২০০৪ সালে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে, প্রোটিয়াদের ২৯৮ রানে লক্ষ্যে শিবনারায়ণ চন্দরপল ৯২, রামনরেশ সারওয়ান ৭৭ এবং ব্রায়ান লারার ৫৪ রানে পরাস্ত হয়েছিল ক্যালিস, স্মিথ, ক্লুজনার ও গিবসদের দল। সেবার তিন উইকেট হাতে রেখে তিনশ ছুঁয়েছিল ক্যারিবীয়রা।

শুক্রবার নিজেদের রেকর্ড গড়া জয়ে মূল কারিগর জেসন মোহাম্মেদ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অ্যাশলে নার্স। শেষ ১৩ ওভারে ১২৮ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। হাতে ৪ উইকেট। পাল্টা আক্রমণে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন দুজনে।

মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজদের ওপর স্টিমরোলার চালিয়ে ৫৮ বলে ১১ চার ও ৩ ছয়ে ৯১ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মেদ। আর ১৫ বলে ৫ চার ও ১ ছয়ে অপরাজিত ৩৪ রানের ইনিংস নার্সের।

দলীয় ১৫৮ রানে চার উইকেট হারানোর পর জোনাথন কার্টারকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন মোহাম্মেদ। পরে নার্সকে নিয়ে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি। এছাড়া এভিন লুইস ৪৭, কিরণ পাওয়েল ৬১ ও শাই হোপের ব্যাট থেকে এসেছে ২৪ রান করে।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সাদাব খান ও মোহাম্মদ আমির।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩০৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে পাকিস্তান। সর্বোচ্চ ৮৮ রান করেন মোহাম্মদ হাফিজ, ৬  চার ও ৩ ছয়ে ৯২ বলে। ওপেনার আহমেদ শেহজাদের ব্যাটে আসে ৬৭ রান। আরেক ওপেনার কামরান আকমল ৫ চার ও ৩ ছয়ে ৪৮ বলে ৪৭ করে দলে ফেরাটা উদযাপন করেছেন।

শেষের দিকে শোয়েব মালিকের ৩৮ বলে ৫৩ রানের ইনিংসে তিনশর পুঁজি পায় পাকিস্তানিরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অফস্পিনার অ্যাশলে নার্স ৬২ রানে ৪ শিকার ধরেন।

অসাধারণ ব্যাটিং শৈলী প্রদর্শন করে ম্যাচ সেরা জেসন মোহাম্মেদ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী ৯ এপ্রিল মুখোমুখি হবে দুদল।

Tags: ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
Previous Post

যানজট এড়াতে মেট্রোতে শাবানা আজমী

Next Post

যশোরে ‘সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Next Post

যশোরে ‘সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

৮ বছরেও চালু হয়নি জয়পুরহাটের ফায়ার সার্ভিস স্টেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT