চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ বছর পর আসছে আরফিন রুমি-জাহিদ আকবর জুটির গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 03, আগস্ট 2019
in বিনোদন
A A

গীতিকার জাহিদ আকবেরর লেখা অনেক গানে কণ্ঠ দিয়েছেন সংগীত তারকা আরফিন রুমি। বেশিরভাগ গান জনপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল আরফিন রুমি-জাহিদ আকবর জুটির।

সর্বশেষ বছর দুয়েক আগে জাহিদ আকবরের লেখা গানে কণ্ঠ দিয়েছিলেন রুমি। বিরতি ভেঙে ২ বছর পর আসছে এ জুটির নতুন গান।

রুমির জন্য জাহিদ আকবরের লেখা নতুন এ গানের নাম ‘গভীরে নামি’। যে গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী রুমি নিজেই। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবরিনা।

ঈদুল আজহা উপলক্ষে ৫ আগস্ট মিউজিক ভিডিও হিসেবে গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। রোমান্টিক গল্পে এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

হাবিবের ‘ডুব’, ন্যানসির ‘দুদিকেই বসবাস’, ইমরানের আরাধনা, কাজী শুভর মন পাঁজরে গানগুলোর গীতিকার জাহিদ আকবর বলেন, ব্যক্তিগত কারণে রুমি এতদিন গান থেকে দূরে থাকলেও আমার কাছে গান চাইতেন। বলতেন, শিগগির আবার আমাদের একসঙ্গে গান হবে।

তিনি বলেন, রুমির সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার। সেজন্য আমাদের বেশিরভাগ গানই শ্রোতারা পছন্দ করেছেন। বছর দুয়েক পর আবার বড় মিউজিক প্রতিষ্ঠানের ব্যানারে আমাদের গান আসছে।

প্রসঙ্গত, জাহিদ আকবরের লেখা আরফিন রুমির জনপ্রিয় কয়েকটি গান হচ্ছে প্রিয়তমা, ভেজা ভেজা হাওয়াতে, কিছু কথা আকাশে পাঠাও, কি যে শূন্য শূন্য লাগে, মন রাখো পাঁজরে ইত্যাদি।

Tags: আরফিন রুমিজাহিদ আকবরধ্রুব মিউজিক স্টেশন
Previous Post

কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

Next Post

নাটোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে কিট সংকট

Next Post

নাটোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে কিট সংকট

যোগ্যতাই যখন মানুষের বড় শত্রু!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT