চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 14, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগামী ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

‌সোমবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তি‌নি বলেন: ২৮ জানুয়ারি মধ্যে গেজেট হতে হবে। এই সময়ের মধ্যে যা যা করণীয় সে বিষয়ে আলোচনা হবে। এমনকি আওয়ামী লী‌গের ইশতেহারে উল্লেখ ছিল সাংবাদিক আবাসনের ব্যবস্থা। গতকাল মন্ত্রণালয়ের সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সাংবাদিক বান্ধব। সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছে এমন বিশিষ্ট সাংবাদিকরাও তাদের প্রয়োজনের মুহূর্তে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন।

তি‌নি আরও বলেন: তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমি মনে করি আমার প্রধান কাজ হলো সাংবাদিক বন্ধুদের কল্যাণ সাধন করা। বাংলাদেশে অনেক ভালো সংবাদ মাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম নানা কারণে বন্ধের পথে, সেগুলোকে কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করা যায় সে বিষয়েও আ‌লোচনা হবে। যাতে ভালো সংবাদমাধ্যম টিকে থাকে, হারিয়ে না যায় সেজন্য আলোচনা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন: আপনাদের কল্যাণে পাশাপাশি দেশের জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে পারি সেজন্য আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পিছনে সাংবাদিকদের অবদান অনেক। এছাড়া এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আপনাদের সহযোগিতা আরও বে‌শি চাই।

হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানি‌য়ে তি‌নি বলেন: সকল সাংবাদিক চেষ্টা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে। কিন্তু দু’য়েকজনের ভুলের জন্য পুরো কমিউনিটির বদনাম হতে পারে না। সেজন্য আমি মনে করি সাংবাদিক ইউনিয়নের দায়িত্ব কম নয়।

রাষ্ট্রের চতুর্থ অঙ্গ সংবাদমাধ্যম মন্তব্য করে তি‌নি বলেন: সংবাদমাধ্যমের সাথে যদি রাষ্ট্রের উন্নতিকরণের কাজ না হয় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আপনাদের সাথে সম্মিলিতভাবে কাজ করাই মূল লক্ষ্য আমাদের। আপনাদের যদি কোন অভাব-অভিযোগ থাকে আমাকে সরাসরি বলবেন।

তথ্যমন্ত্রী বলেন: এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমার অন্যতম দায়িত্ব হলো সাংবাদিকদের কল্যাণ করা। এবং যে কোন দেশের উন্নয়নের জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্র‌য়োজন।‌ যে‌টি মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন। একই সাথে আরো কিছু করার থাকলে যা যা করণীয় তা করা হবে।

‌তি‌নি আরও বলেন: আমাদের সবার সচেতন হতে হবে যেন রাষ্ট্রের কল্যাণ হয়। কিন্তু অবশ্যই সমালোচনা হবে, দায়িত্ব থাকলে সমালোচনা হবে। কিন্তু সেই সমালোচনা যেন গঠনমূলক হয় সে বিষয়ে সতর্ক হতে হবে সবাইকে।

বিএফইউ‌জের সভাপ‌তি মোল্লা জালাল এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামী লী‌গের উপ প্রচার সম্পাদক আ‌মিনুল ইসলাম, বিএফইউ‌জের মহাস‌চিব শাবান মাহমুদ, ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়নের (ডিইউ‌জে) সভাপ‌তি আবু জাফর সূর্য, সাধারন সম্পাদক সো‌হেল হায়দার চৌধুরী, সহ-সভাপ‌তি খন্দকার মোজা‌ম্মেল হক, যুগ্ম সম্পাদক আকতার হো‌সেনসহ অনেকে।

Tags: ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রীনবম ওয়েজবোর্ডসেমি লিড
Previous Post

যারা জিতলেন ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড

Next Post

ঐশীর কাচের হৃদয়

Next Post

ঐশীর কাচের হৃদয়

জিদানের রিয়াল ছাড়ার আসল কারণ তাহলে এই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT