চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ এপ্রিল বড় পর্দায় নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 16, এপ্রিল 2019
in বিনোদন
A A

অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে প্রখ্যাত নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর বহুল প্রতীক্ষিত ছবি ‘আলফা’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘গেরিলা’ মুক্তির প্রায় আট বছর পর বড় পর্দায় আসছে গুণী এই নির্মাতার কোনো ছবি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’ চলতি মাসের ২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসাল্টেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন।

‘আলফা’ ছবির একটি দৃশ্যে এটিএম শামসুজ্জামান ও আলমগীর কবীর…

ইমন জানান, দীর্ঘদিন পর বাচ্চু ভাইয়ের (নাসির উদ্দিন ইউসুফ) কোনো ছবি বড় পর্দায় আসছে। ইতোমধ্যে ‘আলফা’ আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। তার আগেই দেশের দর্শক ছবিটি দেখতে পারবেন। আশা করছি তাঁর নির্মাণে ইমপ্রেস টেলিফিল্মের ‘গেরিলা’ যেভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেছে, ‘আলফা’ও তার দর্শক খুঁজে নিবে।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

‘আলফা’ ছবির একটি দৃশ্যে আলমগীর কবীর ও দোয়েল ম্যাশ

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। ছবিতে অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্যান্য অভিনয় শিল্পদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ।

Tags: আলফাএশা ইউসুফদোয়েল ম্যাশনাসির উদ্দিন ইউসুফলিড বিনোদন
Previous Post

‘পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, আমাদের সমস্যাগুলোও না’

Next Post

সাংবাদিকের ফোনে জানলেন বিশ্বকাপে যাচ্ছেন মিঠুন

Next Post

সাংবাদিকের ফোনে জানলেন বিশ্বকাপে যাচ্ছেন মিঠুন

২১ এপ্রিলই পবিত্র শবে বরাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT