চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২৫ মার্চ হোক আন্তর্জাতিক গণহত্যা দিবস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 পূর্বাহ্ন 08, মার্চ 2016
in রাজনীতি
A A

২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। সেই সাথে ২৫ মার্চ বিকালে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি সমাবেশের আয়োজনেরও ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আয়োজিত এক গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন মঞ্চের আহ্বায়ক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এ দাবি জানাতে আগামী ২৫ মার্চ বিকালে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি সমাবেশের আয়োজন করা হবে। সেখানে মুক্তিযুদ্ধ-গণহত্যার ভিডিওচিত্র প্রদর্শন, মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দাবি জানানো হবে।’

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে পাকহানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের উপর যে বর্বর হামলা চালিয়েছে তা কখনও বাঙ্গালি জাতি ভুলতে পারবে না। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ‘২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের’ দাবি আমাদের।

আদালত কর্তৃক জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসির রায় বহাল থাকায় আদালতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সব প্রতিকূলতা দূর করে আদালত এদেশের গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করেছে।

যুদ্ধপরাধীদের ‘ভি’ চিহ্ন দেখানোর কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এর দুটি অংশ থাকে একটি হল বিজয় আর অন্যটি হল ধ্বংস। ‘হাওয়া’ হয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র। এভাবেই ধ্বংস হয়ে যাবে তারা।

গণঅবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ- সম্পাদক রাশেদ রহমানসহ অনেকে। 

Tags: নৌপরিবহন মন্ত্রীশাজাহান খান
Previous Post

‘২৫ মার্চ হোক আন্তর্জাতিক গণহত্যা দিবস’

Next Post

ধর্মশালায় অনুশীলনে মগ্ন টাইগাররা

Next Post

ধর্মশালায় অনুশীলনে মগ্ন টাইগাররা

ধর্মশালায় অনুশীলনে মগ্ন টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT