চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি কানাডা ছাত্রলীগের

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:57 পূর্বাহ্ন 26, মার্চ 2021
in প্রবাস সংবাদ
A A
চারজন যুবক কানাডা ছাত্রলীগের অফিসে একত্রে চুক্তিপত্র স্বাক্ষর করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ মার্চকে জাতীয় ও আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বহির্বিশ্ব ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কানাডা শাখা।

২৫ মার্চ দুপুর ১টায় সংগঠনের ৩ সদস্যের প্রতিনিধি দল টরন্টোর বাংলাদেশ কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বরাবর এ দাবি জানিয়ে স্মারকলিপি দেয়। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বরাবর স্মারকলিপির একটি কপি ইমেইল করে পাঠানো হয়।

সেখানে কানাডা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মাইনুর রশিদ এবং সহ-সম্পাদক মেহেদি শাওন। আরো উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন আলী মাসুদ।

ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান বলেন, বিশ্বের বুকে পরবর্তী সময়ে যেন কোনো শাসক গোষ্ঠী এমন গণহত্যার সাহস না পায়, সে জন্য ২৫ মার্চ দিনটির স্বীকৃতি এবং হত্যাকারীদের বিচার হওয়া অতীব জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সকল আন্তর্জাতিক ইউনিটকে বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে জাতিসংঘ বরাবর স্মারকলিপি প্রেরণ করার আহ্বান জানান। কেন্দ্রীয় ছাত্রলীগের সেই নির্দেশ অনুযায়ী কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বরাবর আজকের এই স্মারকলিপি প্রদান।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ডই ছিল না, এটা ছিল বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক গণহত্যা।

Tags: কানাডাগণহত্যা দিবসছাত্রলীগ
Previous Post

যমুনার জেগে উঠা চর ও ফসলী জমির বালু বিক্রির মহোৎসব

Next Post

‘আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বাবার গল্পে’

Next Post
বাংলাদেশি নারী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বাবার গল্পে’

প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের ছবি, নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপির ইশতেহার নামক জুমলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT