চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 25, মার্চ 2021
in প্রবাস সংবাদ
A A
২৫ মার্চ গণহত্যা দিবসের স্মরণে মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের ২৫ মার্চ কালোরাত্রিকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ২৫ মার্চের কালোরাত্রিতে নিহত শহীদদের স্মরণে জাতিসংঘ ভবনের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানায়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় যোগ দেন মহানগর, স্টেট আওয়ামীলীগ ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর মিয়া বলেন,২৫ মার্চের কালোরাত্রিতে বর্বর পাক বাহিনী যে গণহত্যা চালিয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন। হাজার হাজার নারী, পুরুষ, শিশু হত্যার এই দিনটিকে অবিলম্বে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুর রহমান বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালী জাতিকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছিল। এই বর্বর হত্যাকাণ্ড সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। এই শোককে শক্তিতে পরিণত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সব শ্রেণীর মানুষ। নয় মাস যুদ্ধের পর আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে।

সমাপনী বক্তৃতায় সমাবেশের সভাপতি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম বলেন, পাক বাহিনীর বর্বর হামলায় নিহত হাজার হাজার নিরীহ বাঙ্গালীর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে জাতিসংঘের উচিত দিনটিকে গণহত্যা দিবস ঘোষণা করা। তিনি বলেন, আমরা এই সমাবেশ থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আর এটি কার্যকর হলে সারা বিশ্বের নিপীড়িত মানুষের জয় হবে বলে মনে করেন তিনি।

এ সময় বক্তারা একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।

সমাবেশে বক্তৃতা করেন নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা শফিকুর রহমান শাফাত, শরীফ আহমেদ, শাহরিয়ার শুভ, জুয়েল আহমেদ, দেওয়ান আলম, স্বপ্নীল খান,জাহিদ হোসাইন, রিফাত,ফুয়াদ, টিটন,তপন সরকার, জাহেদ, সাইদ, তন্ময়সহ অনেকে।

Tags: জাতিসংঘযুক্তরাষ্ট্র ছাত্রলীগ
Previous Post

কানাডার রিয়েল এস্টেট খাতে ‘অস্বস্তিকর’ পরিস্থিতি

Next Post

একাত্তরের এই কালরাতেই স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, স্বাধীনতার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের এই কালরাতেই স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খালেদা জিয়া বাসভবনে না আসার কারণ নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের কোনো নেতাকে বাসভবনে স্বাগত জানান না খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT