চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছর ধরে সুস্থই ছিলেন গওহর জাহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 28, আগস্ট 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রাইম ব্যাংকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা ৪৩ বছর বয়সী গওহর জাহান বছর পঁচিশেক আগে হৃদপিণ্ডের সমস্যায় ভুগলেও অস্ত্রোপচারের পর থেকে গত আড়াই দশক সুস্থ-স্বাভাবিক জীবন-যাপন করছিলেন।

‘হঠাৎ কী হয়ে গেলো, আমরা বুঝতেই পারছি না। গত ২৫ বছর তার কোনো শারীরিক সমস্যা ছিলো না,’ বলে জানিয়েছেন গওহর জাহানের ভাই মারুফ নাওয়াজ।

তিনি জানান, ১৯৯৪-৯৫ সালের দিকে গওহর জাহান রিউম্যাটিক ফিভারে আক্রান্ত হলে হৃদপিণ্ডের একটি ভাল্ব নষ্ট হয়ে যায়। তখন কলকাতায় তার অস্ত্রোপচার হয় এবং এরপর আর কখনোই কোনো সমস্যা হয়নি।

‘যখন নতুন করে সমস্যা হলো, তার কয়েক মিনিটের মধ্যেই চলে গেলো। আমরা কেউ কিছুই করতে পারলাম না,’ চ্যানেল আই অনলাইনকে রাজশাহী থেকে টেলিফোনে বলছিলেন মারুফ নাওয়াজ।

রাজশাহী নগরীর মহিষবাথানে জন্ম নিয়ে বড় হওয়া গওহর জাহান পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে। সেখান থেকে অনার্স এবং মাস্টার্স করেছেন তিনি।

২০০১ সাল থেকে প্রাইম ব্যাংকে কর্মরত ছিলেন গওহর জাহান। ব্যাংকটির উত্তরার একটি শাখায় কর্মরত অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। ব্যাংকের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া সেই সময়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গওহর জাহান অবিবাহিত ছিলেন। তিনি মা, পাঁচ ভাই এবং তিন বোন রেখে গেছেন।

রাজশাহীর মহিষবাথানে গওহর জাহানকে দাফন করা হয়েছে।

Tags: গওহর জাহানপ্রাইম ব্যাংক
Previous Post

কোনালের গানে ঢাকাই ছবিতে নাচবেন সানি লিওন

Next Post

সোনারগাঁয় মডেল মসজিদ নির্মাণে প্রতিবন্ধকতা, ইউএনও’কে শোকজ

Next Post

সোনারগাঁয় মডেল মসজিদ নির্মাণে প্রতিবন্ধকতা, ইউএনও’কে শোকজ

ম্যানইউর সাহায্য লাগলে আছেন ত্রাতা ইব্রা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT