চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছরের মধ্যে চীনের প্রবৃদ্ধি সবচেয়ে ধীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 পূর্বাহ্ন 19, জানুয়ারি 2016
in অর্থনীতি
A A

গত ২৫ বছরের মধ্যে বর্তমানে প্রবৃদ্ধিতে সবচেয়ে ধীরগতি দেখছে চীন। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৪ সালে ছিলো ৭.৩ শতাংশ, যা পরের বছর কমে দাঁড়ায় ৬.৯ শতাংশে। বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি চীনের অর্থনীতি। তাই এই ধীরগতি চিন্তায় ফেলে দিয়েছে গোটা বিশ্বকে।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন ২০১৫’র জন্য এর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিলো ৭ শতাংশ। কিন্তু তা পুরোপুরি অর্জন করতে পারেনি। দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, যতক্ষণ দেশে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হতে থাকবে ততক্ষণ পর্যন্ত এতোটুকু দুর্বল প্রবৃদ্ধি গ্রহণযোগ্য।

তবে অনেক পর্যবেক্ষকের দাবি, সরকারি তথ্যের চেয়ে বাস্তবে প্রবৃদ্ধি আরো বেশি দুর্বল। সরকার প্রবৃদ্ধির অংকটি বাড়িয়ে বলছে। এ দাবি অস্বীকার করেছে বেইজিং।

বিশ্লেষকদের মতে, প্রবৃদ্ধি ৬.৮ শতাংশের কম হলে সেক্ষেত্রে বিভিন্ন ধরণের অর্থনৈতিক প্রণোদনার প্রয়োজন পড়বে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্য অনুসারে, ২০১৫ সালের শেষ প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৬.৮ শতাংশে চলে আসে।

টানা এক দশকেরও বেশি সময় ধরে দ্রুত উত্থানের পর গত দু’বছর ধরে শুধু ধসই নামছে চীনের অর্থনীতিতে। অবস্থা দেখে মনে হয়, চীন সরকার রপ্তানি ও বিনিয়োগের বদলে ব্যয় এবং সেবানির্ভর অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। যা চীনের অর্থনৈতিক ধারার জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, অর্থনীতিকে আবার স্থিতিশীল করে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে হলে চীনের উচিৎ ব্যয়নির্ভর অর্থনীতি সৃষ্টির পরিবর্তে উৎপাদনের ওপর গুরুত্ব দেয়া।

Tags: পুঁজিবাজারশেয়ারবাজার
Previous Post

কথা রেখেছেন আসিন

Next Post

শাকিব খানের আসল হিরো তাসকিন

Next Post

শাকিব খানের আসল হিরো তাসকিন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে খালেদার শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT