চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ ফুট বরফের নিচে ৬ দিন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 পূর্বাহ্ন 09, ফেব্রুয়ারি 2016
in আন্তর্জাতিক
A A

২৫ ফুট বরফের স্তূপের নিচে টানা ৬ দিন চাপা পড়ে থাকার পর সোমবার ভারতের সিয়াচেন হিমবাহ থেকে এক সেনা সদস্যকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই সৈনিকের নাম ল্যান্স নায়েক হানামান থাপা।

উদ্ধারের পর তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হসপিটালে ভর্তি করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি সিয়াচেনের সেনা চৌকিতে নেমে আসে তুষারধস। সেখানে ছিলেন কর্নাটকের হানামানসহ আরও ৯ জন সৈনিক। এক কিলোমিটার চওড়া আর ৮শ’ মিটার উঁচু একটি বরফের দেয়ালের তলায় যেনো চাপা পড়ে যায় পুরো সেনা চৌকিটাই।

এরপর থেকে জোর উদ্ধার কাজ চালিয়ে গত পাঁচ দিনে পাঁচ সেনা সদস্যের মৃতদেহ পান উদ্ধারকর্মীরা। বাকিদের খোঁজে তল্লাশি চলতে থাকে। ধরেই নেওয়া হয়েছিলো এতোদিন পর আর কাউকে জীবিত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব নয়।

কিন্তু সবাইকে অবাক হতে হলো সোমবার গভীর রাতে উদ্ধারকাজ চালানোর সময় প্রায় ২৫ ফুট বরফের নিচে হানামানকে পেয়ে। যেখানে হানামান থাপাকে পাওয়া গিয়েছিলো, অতোটা গভীরে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও কম। তাই প্রথমে মৃত ভাবলেও উদ্ধারকর্মীরা চমকে যান তার ক্ষীণ নাড়ীস্পন্দন টের পেয়ে।

হানামান থাপা বরফের মাঝে একটি ছোট বাতাস ভরা ফোঁকরে আটকে ছিলেন। তাই ছয়টা দিন ওই ভয়াবহ ঠাণ্ডায় টিকে থাকতে পেরেছেন। বর্তমানে তার অবস্থা বেশ স্থিতিশীল।

লেফটেন্যান্ট জেনারেল এস কে পাটইয়াল এনডিটিভিকে জানান, হানামান থাপাকে জীবিত উদ্ধার করা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম না। কংক্রিটের মতো শক্ত এবং ভারী একটি বরফের দেয়াল তাদের ওপর পড়েছিলো। ‘উদ্ধারকাজটা খুব বেশি জটিল ছিলো,’ বলেন তিনি।

আরও ৪ জন সেনা সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। তাদেরকে এখন আর জীবিত ফিরে পাওয়া সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্ট আরেক সেনা কর্মকর্তা।

Tags: তুষারধসসিয়াচেন-তুষারধস
Previous Post

সোনার মেয়েরা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়

Next Post

২৫ ফুট বরফের নিচে ৬ দিন!

Next Post

আনুশকাকে পেতে পাগল বিরাট

আনুশকাকে পেতে পাগল বিরাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT