চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টা থেকে ১৫ দিনেই জামিন পাচ্ছে ধর্ষণ মামলার আসামীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 14, জানুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অনলাইন সভায় বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টা থেকে ১৫ দিনের মধ্যেই জামিন পেয়ে যাচ্ছে বেশিরভাগ ধর্ষণ মামলার আসামীরা। ভিক্টিম ব্লেমিং, সাক্ষীদের ঝামেলা এড়ানোর মানসিকতা, অপর্যাপ্ত বিচারক, ওসিসিতে দক্ষ পুলিশ ও আইনজীবীর অভাব থাকায় দেশে অনেক ধর্ষণ মামলার বিচার নিশ্চিত না হওয়ার কারণ বলে উঠে এসেছে এক গবেষণায়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০১২ থেকে ২০১৭ তে ঘটে যাওয়া ২৫টি ধর্ষণ মামলার বর্তমান অবস্থা, মামলা পরিচালনায় প্রতিবন্ধকতা ও দীর্ঘসূত্রিতার কারণগুলো তুলে ধরা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম সংবাদ সম্মেলনে বলেন, ভিক্টিম ব্লেমিং কীভাবে বন্ধ করা যায়, তা চিন্তা করতে হবে।  বিচারহীনতা বন্ধ না করলে এসব সমস্যার সমাধান করা যাবে না।

অপরাধীর স্বীকার করে নেওয়া ঘটনাগুলোতেও ভিক্টিমকেই দোষ দেওয়া হয়।  সমস্যার সমাধানে মনমানসিকতার মধ্যে পরিবর্তন আনতে হবে। পুলিশ, স্বাস্থ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে নারীর প্রতি মনমানসিকতার পরিবর্তন না আনলে এসব থেকে মুক্ত হতে পারবো না।

গবেষণায় উঠে আসা তথ্য থেকে মানুষের জন্য ফাউন্ডেশনের রুমা জানান, গ্রেপ্তারের ২৪ ঘণ্টা থেকে ১৫ দিনেই আসামী খালাস পেয়েছেন ২৫টি মামলাতেই।  ৬ মাসে চার্জশিট হয়েছে ২২টি মামলায়।  এই ২৫টি মামলার মধ্যে ৩টি নিস্ক্রিয় আছে, ২০টি মামলার অভিযোগপত্র দায়ের করা হয়েছে। ৩টি মামলাতে এখনও অভিযোগপত্রই দেওয়া হয়নি।

আইনজীবী এলিনা খান বলেন, ভিক্টিম ব্লেমিং বন্ধ করে কিভাবে তার ন্যায়বিচার নিশ্চিত করতে পারি, তা ভাবতে হবে। দেশে বিচারকের স্বল্পতা খুবই বেশি। এসব কারণে আসামীর বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। দেশে আইন আছে কিন্তু তা কার্যকর নাই। সাক্ষ্য আইনের পরিবর্তন জরুরি। রেপিস্টের সাথে ভিক্টিমের বিয়ের প্রতিবাদ করেছি আমরা। দেশে কোনো ফরেনসিক ল্যাব নেই, তাই আলামত সংগ্রহে দেরি হয়। সেটাতেও সুযোগ পায় আসামী।

তিনি আরও যোগ করেন, ওসিসিতে দক্ষ আইনজীবী বা খুব দক্ষ পুলিশ কম থাকে।  তারা ঠিকভাবে এফআইআর লিখতে পারে না। সেই দুর্বলতার কারণে আসামী খালাস পেয়ে যায়। মেডিকেল ফর্মটা এমন করে বাংলা ও ইংরেজিতে করা হয় যে, বাদী অনেক ক্ষেত্রেই বুঝতে পারেনা। সেটাতেও অনেকে সুযোগ পায়। এসবই ঠিক করতে হবে।

নারীর প্রতি সহিংসতা দূরীকরণ নিয়ে কর্মরত ১২টি প্রতিষ্ঠান এই গবেষণাকাজে সহযোগিতা করেছে।

Tags: ধর্ষণমানুষের জন্য ফাউন্ডেশনসংবাদ সম্মেলন
Previous Post

জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত

Next Post

করোনা পরীক্ষার ফল নেগেটিভ মানে কি আপনি নিরাপদ?

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য ব্যক্তির নাকের নাকের ভিতরে সুই প্রবেশ করাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরীক্ষার ফল নেগেটিভ মানে কি আপনি নিরাপদ?

ফাইল ছবি

‘ভ্যাকসিনে ডাকাতি’র জবাবে কাদের চান ‘প্রশংসা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT