আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে ২৪ আরোহী নিয়ে সুবিশাল একটি সাউথ কোরীয় কার্গো জাহাজ নিখোঁজ হয়েছে। শুক্রবার ‘স্টেলার ডেইজি’ নামে ওই জাহাজ থেকে পাঠানো বার্তায় বলা হয় জাহাজটিতে পানি ঢুকেছে।
জাহাজ থেকে দুই ফিলিপিনো নাবিককে লাইভ বোট থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উরুগুয়ে নৌ বাহিনীর এক মুখপাত্র।
নিখোঁজ জাহাজটির উদ্ধারে ব্রাজিল এবং উরুগুয়েকে অনুরোধ জানিয়েছে সাউথ কোরিয়া।
এক হাজার ২৪ ফুট লম্বা এবং ২ লাখ ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ওই জাহাজটিতে ১৬ ফিলিপিনো এবং ৮ জন সাউথ কোরীয় নাগরিক ছিলেন।









