চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ এ এগিয়ে যাই দৃপ্ত গতিতে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:07 অপরাহ্ন 01, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
চ্যানেল আই অনলাইন লোগো ও বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ পালিত হল চ্যানেল আইয়ের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশের গণমাধ্যম তথা টেলিভিশন যখন টেরোস্টিয়াল ছেড়ে স্যাটালাইটে পদার্পণ করে তখন বাংলাদেশের গণমাধ্যমে এক নতুন যুগ সূচিত হয়। সেই সূচণার সঙ্গে জড়িয়ে যায় চ্যানেল আই। শুরু থেকে এই চ্যানেলটি দর্শক শ্রোতার মনজয় করে আজও দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে।

হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১ অক্টোবর ২২ বছর পূর্ণ করে ২৩ বছরে পা রাখলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। এবারের স্লোগান রাখা হয়েছে, ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’। চ্যানেল আইয়ের হাত ধরে এদেশের টেলিভিশন জগতে উন্মোচিত হয় এক নতুন দিগন্তের। গত ২২ বছরে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষ এবং টেলিভিশন শিল্পকে অনেক ‘প্রথম’ উপহার দিয়েছে চ্যানেল আই। মহামারী করোনার কারণে গেল বছরের মতো এ বছরও সবাইকে নিয়ে চ্যানেল আই চত্বরে বিশেষ এই দিনটি উদযাপন হয়নি, তবে প্রিয় চ্যানেলকে শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলেননি শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সব অঙ্গনের মানুষ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ইমপ্রেস গ্রুপের কার্যালয়ে চ্যানেল আই টেলিভিশন সম্প্রচারের ২৩তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীন, সাদী মোহাম্মদ, চ্যানেল আই পরিচালক শাইখ সিরাজসহ চ্যানেলটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অনলাইনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন

শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে চ্যানেল আইয়ের মতই চ্যানেল আই ‘সংবাদ’-এর অভিযাত্রা। অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শতভাগ স্বনির্ভরতা অর্জন তথা বাংলাদেশের গঠনমূলক পরিবর্তনের সরব সঙ্গী চ্যানেল আই। দেশের রাজনৈতিক পট পরিবর্তন, বহু ঘটনা, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রতিকূল ও সংকটময় পরিস্থিতি এসেছে। সবক্ষেত্রেই সঠিক ও তাৎক্ষণিক তথ্যের জন্য দর্শকদের সবচেয়ে কাছাকাছি থেকেছে চ্যানেল আই। সবচেয়ে দ্রুত পূরণ করেছে দর্শকদের প্রতিমুহূর্তের তথ্যের ক্ষুধা। এ ক্ষেত্রে প্রতিদিন লাইভ সম্প্রচার এবং এ সংক্রান্ত পেশাদারিত্ব ও কারিগরী উৎকর্ষে চ্যানেল আই সংবাদ বস্তুনিষ্ঠতায় এক স্বতন্ত্র অবস্থান গড়েছে। সংবাদ পরিবেশনে চ্যানেল আই বরাবরই থেকেছে গণমুখি অবস্থানে। ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন। বস্তুনিষ্ঠ অনলাইন সাংবাদিকতা এই সংবাদ পোর্টালটির মূল লক্ষ্য। পাঁচ বছরে প্রতিষ্ঠানটি টেক্সট জার্নালিজম ছাড়াও ডিজিটাল ও মাল্টিমিডিয়া জার্নালিজমে বেশ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ট্রান্সফরমেশনে সময়ের সাথে পাল্লা দিয়ে এখানে কাজ করছে সাংবাদিকরা।

২৩ বছরের পথচলায় গণমানুষের ভাষা আকাঙ্খার প্রতিফলন যেনো প্রতিদিন এগিয়ে যেতে পারে চ্যানেল আই এই প্রত্যাশায় আমরা আরও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় আশার আলো জ্বালি প্রতিদিন

Tags: চ্যানেল আইপ্রতিষ্ঠাবার্ষিকীসম্পাদকীয়
Previous Post

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

Next Post

মুহিব উল্লাহ হত্যা সন্দেহে গ্রেপ্তার ১

Next Post
নেতৃত্বাধীন ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরা, বাংলাদেশি সংবাদ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহিব উল্লাহ হত্যা সন্দেহে গ্রেপ্তার ১

বাঁশের খুঁটির সাহায্যে কালভার্টে উঠার চেষ্টা করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কালভার্টে উঠতে বাঁশের খুঁটি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT