চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছর পর আবার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 09, মার্চ 2019
in বিনোদন
A A

বড় পর্দায় মাধুরী দীক্ষিত আর সঞ্জয় দত্তের রসায়ন দর্শকপ্রিয় হয়েছিল। শুধু তাই নয়, বাস্তব জীবনেও শোনা গেছে প্রেমের গুঞ্জন। একের পর এক হিট ছবি উপহার দেয়ার পরেও হঠাৎ করেই একসঙ্গে সিনেমা করা বন্ধ করে দেয়া। এরপর একসঙ্গে দীর্ঘ ২২টি বছর ক্যামেরা সামনে কিংবা পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

অভিষেক বর্মন পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’ ছবিতে ২২ বছর পর আবার একসঙ্গে বড়পর্দায় হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত।

ছবিতে সঞ্জয় দত্তের বিপরীতে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। ৮ মার্চ শুক্রবার করন জোহর সোশ্যাল মিডিয়ায় ছবির চরিত্রগুলোর ফার্স্ট লুক এর পোস্টারগুলো প্রকাশ করেছেন। পোস্টারে দেখা গেছে সঞ্জয় দত্তের চরিত্রের নাম বলরাজ চৌধুরী এবং মাধুরীর চরিত্রের নাম বাহার বেগম।

‘কলঙ্ক’ ছবিতে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত ছাড়া আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সিদ্ধার্থ রায় কাপুর এবং সোনাক্ষী সিনহা।

বিগ বাজেটের এই সিনেমা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৮০ কোটি রুপি। সঞ্জয়-মাধুরী জুটিতে বহু বছর পর আবার বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ১৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

একসঙ্গে সিনেমা না করলেও গত ২২ বছরে মাধুরী এবং সঞ্জয় আলাদা আলাদা অভিনয় করেছেন একাধিক ব্যবসা সফল সিনেমায়। খল নায়ক, স্বজন, থানাদার সহ মোট ১১টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী-সঞ্জয়। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত আফজাল খান পরিচালিত ‘মহান্ত’ সিনেমা দিয়ে শেষবার পর্দায় উপস্থিত হয়েছিলেন সঞ্জয়-মাধুরী জুটি। -টাইমস অব ইন্ডিয়া

Tags: কলঙ্কমাধুরীসঞ্জয় দত্তস্বজন
Previous Post

যেভাবে শুরু সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যদের যুদ্ধ প্রস্তুতি

Next Post

ঢাবির সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের আরও অবদান রাখার আহ্বান

Next Post
ঢাবি অ্যালামনাই

ঢাবির সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের আরও অবদান রাখার আহ্বান

লম্বা স্বামী খাটো স্ত্রীতে সুখী দাম্পত্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT