চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ বছরেও শেষ হয়নি বিচার, বিচারককে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 29, এপ্রিল 2019
in - সেমি লিড, আদালত
A A
জিয়া অরফানেজ ট্রাস্ট

রাজধানীর ডেমরার হযরত আলী নামের এক ব্যক্তিকে হত্যা মামলার বিচার ২১ বছরে শেষ না হওয়ায় ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল আমিন বিপ্লবকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৮ মে এ বিচারককে ওই মামলার নথিসহ হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

এই মামলার আসামি হেমায়েত ওরফে কাজল ওরফে কাননের জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন হাইকোর্ট।

আদালতে জামিন আবেদনকারীরপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুর রশিদ মিয়া বাদশা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৮ সালের ১৬ মার্চ হযরত আলীকে কুপিয়ে হত্যা করা হয়। একইসঙ্গে মাসুদ হোসেন ব্রিটেন নামের আরেক যুবকের দুই হাত কেটে নেওয়া হয়।

এই ঘটনায় নিহতের পিতা শওকত আলী ফকির বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ১০/১৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। এ মামলায় তদন্ত শেষে হেমায়েতসহ ১০ জনের বিরুদ্ধে ২০০৩ সালের ১১ মে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০০৪ সালের ৮ আগষ্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ২ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

এই মামলায় আসামি হেমায়েত এর আগে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতে হাজির না হওয়ায় গতবছর ৭ ফেব্রুয়ারি তার জামিন বাতিল করে বিচারিক আদালত।

এরপর গত ৩১ মার্চ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হেমায়েত। আদালত তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ অবস্থায় হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। সে জামিন আবেদনের ওপর শুনানিকালে হাইকোর্ট বিচারককে তলব করেন।

Tags: হাইকোর্ট বেঞ্চ
Previous Post

বিএনপির এমপিদের শপথ নেবার বিষয়ে যা বললেন রিজভী

Next Post

শিক্ষার্থীদের উদ্দেশে একটি গল্প

Next Post
শিক্ষার্থী

শিক্ষার্থীদের উদ্দেশে একটি গল্প

‘অভাগিনী মা’ চম্পা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT