চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ এপ্রিল থেকেই দোকান খুলতে চান ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 13, এপ্রিল 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
শপিংমলে মানুষজন স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ রোধে আগামীকাল বুধবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। তবে তা ২০ এপ্রিলের পর আর মানতে চান না বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতি বলছেন, গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে ২১ এপ্রিলের পর ব্যবসায়ীরা দোকান ও মার্কেট খোলার জন্য সবাই সম্মত হয়েছেন।

মঙ্গলবার মগবাজারে এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

২০ এপ্রিলের পর লকডাউন আর না বাড়ানোর দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, লকডাউনকালে দৈনিক ক্ষুদ্র দোকানদারদের ক্ষতি ১ হাজার কোটি টাকা। তাই ২১ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও মার্কেট খুলে দেয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, সারা দেশের ব্যবসায়ীদের একটাই দাবি তারা ২১ এপ্রিল থেকে কোনোভাবেই লকডাউন মানতে পারবে না। সবাই দোকান খোলার জন্য একমত হয়েছেন। কারণ গত বছরের লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা এখনো পুষিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা।

তিনি বলেন, সরকারের দেয়া বর্তমান বিধিনিষেধ অবশ্যই মানবে ব্যবসায়ীরা। কিন্তু এই বিধিনিষেধের সময়সীমা কোনোভাবেই দীর্ঘ মেয়াদে করা যাবে না। করোনা সংক্রমণ রোধে সরকার যেমন কঠোর হবে তেমনি জনকল্যাণের কথাও ভাবতে হবে। ব্যবসায়ীদের টিকে থাকার ব্যবস্থাও করতে হবে।

হেলাল উদ্দিন বলেন, সরকার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা ঋণ ঘোষণা করেছিল। কিন্তু দুঃখের বিষয় ছোট ব্যবসায়ীরা এই ঋণ পাচ্ছেন না। কারণ ব্যাংক গ্রাহকের সাথে সম্পর্কের ভিত্তিতে ঋণ দিচ্ছে। এতে বড় ব্যবসায়ীরা ঋণ পেলেও বঞ্চিত হচ্ছেন ছোটরা।

“আমি মনেকরি বাংলাদেশ ব্যাংকের উচিত ছোট ব্যবসায়ীদের ঋণ বিতরণে ব্যাংকগুলোকে স্পষ্ট নির্দেশনা দেয়া।”

এর আগে সীমিত পরিসরে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকাসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেন দোকান মালিক ও কর্মচারীরা। সেসময় ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুমতির দাবি জানান তারা।

দোকান মালিকরা বলেন, যদি বিকেল ৫টা পর্যন্ত খোলার অনুমতি দেয়া হয় তাহলেও তারা কিছুটা বেচাকেনা করতে পারবেন। তারা চান, এই ঈদের সিজনে দোকান খুলুক, বেচাকেনা হোক। তারপর তারা বাসায় থাকলেও কোনো সমস্যা হবে না।

দেশে করোনার সংক্রমণ বাড়ছে খুব আশঙ্কাজনকহারে। সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে দ্বিতীয় দফায় সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।

লকডাউনে জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে ব্যাংকিং সেবাও।

তবে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প কলকারখানা। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন।

Tags: করোনাদোকানদোকান-মালিক সমিতিবাংলাদেশ ব্যাংকহেলাল উদ্দিন
Previous Post

দেশে করোনায় স্বাস্থ্য সচেতনতা ও টিকাদানে সহায়তা করবে ফেসবুক

Next Post

মুভ‌মেন্ট পাস পেতে মিনিটে ১৫ হাজার আবেদন

Next Post
Bangladesh taxi with passengers and onlookers on the street. Channel i News - চ্যানেল আই নিউজ

মুভ‌মেন্ট পাস পেতে মিনিটে ১৫ হাজার আবেদন

আফগানিস্তানের প্রতিনিধিরা সার্ক ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্ক ফিল্ম ফেস্টিভালে প্রথমবার সিনেমা পাঠাল আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT