চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ আগস্ট: যেকোনো সময় রায়ের তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 21, আগস্ট 2018
in আদালত, বাংলাদেশ
A A
ছবি: রতন গোমেজ

ছবি: রতন গোমেজ

২১ আগস্টের গ্রেনেড হামলার দুই মামলার বিচার এখন শেষ পর্যায়ে। মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ, আর মাত্র একজন আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হলেই রায়ের তারিখ ঘোষণা করবেন আদালত। আর এর মাধ্যমেই নিস্পত্তি হতে যাচ্ছে ১৪ বছর আগে ঘটে যাওয়া ওই নৃশংসতার বিচারের।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ছিল আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ। ওই সময়ের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে সমাবেশস্থলে শুরু হয় গ্রেনেড হামলা।

ভয়াবহ ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন।

ওই সময় মামলা ভিন্নখাতে নেয়ার চেষ্টা হলেও ঘটনার প্রকৃত তদন্ত শুরু হয় ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময়। সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ সহ ২২ জনকে অভিযুক্ত করে ২০০৮ সালে আদালতে চার্জশিট দেয় সিআইডি।

বিচার চলাকালীন ২০০৯ সালে আদালতের নির্দেশে মামলার অধিকতর তদন্ত হয়। এতে নতুন করে অভিযুক্ত হন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক তিন আইজিপি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআইয়ের সাবেক শীর্ষ কর্তাসহ ৩০ জন।

তদন্তের প্রয়োজনে এবং আসামিপক্ষ সব ধরনের আইনি সুযোগ নেয়ায় বিচার বিলম্বিত হয়েছে বলে মনে করে রাষ্ট্রপক্ষ।

আসামিদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু ও গোয়েন্দা সংস্থার দুই শীর্ষ কর্মকর্তাসহ ২৩ জন কারাগারে আটক। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম বিপুলের অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

Tags: ২১ আগস্ট২১ আগস্ট গ্রেনেড হামলালিড নিউজ
Previous Post

বঙ্গবন্ধু এভিনিউর রক্তিম শেষ বিকেল

Next Post

‘শাকিব-বুবলী জুটির আরও ছবি চাই’

Next Post

‘শাকিব-বুবলী জুটির আরও ছবি চাই’

ঘর থেকে দ্রুত সময়ে মাংসের গন্ধ দূর করার উপায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT