চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ দিনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী বিশ দিনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল অাবদুল মুহিত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৭শে ডিসেম্বর হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এতে স্বল্পসংখ্যক মন্ত্রী থাকবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। এ সরকারে বিএনপির অংশগ্রহণ থাকবে না বলেও জানান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।

জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, দেশের রাজনীতিতে নির্বাচনকালীন সরকার ইস্যুতে বড় দুই দলের মতপার্থক্য ততই বাড়ছে।  নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতেই বিএনপি অনড়। পক্ষান্তরে এই দাবিকে অসাংবিধানিক বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বড় দুই দলের এমন বিপরীত মেরুতে অবস্থানের মধ্যে অর্থমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার হতে যাচ্ছে বলে ঘোষণা দিলেন।

এদিকে আগামী অক্টোবরেই ছোট আকারে একটি নির্বাচনকালীন সরকার গঠনের ইঙ্গিত দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও এরকম একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর এমপিদের নিয়ে। তখনকার বিরোধী দল বিএনপির কাছে নাম চাওয়া হলেও তারা ওই মন্ত্রীসভায় কারো নাম দেয়নি। বরং নির্বাচন বর্জন করে।

Tags: অর্থমন্ত্রীনির্বাচনকালীন সরকারলিড নিউজ
Previous Post

এমপি রানার শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা, অস্ত্রসহ আটক ১১

Next Post

‘শিখবো ইন্টারনেট, দেখবো দুনিয়া’ নিয়ে বাংলালিংকের সঙ্গে ফেসবুক

Next Post

‘শিখবো ইন্টারনেট, দেখবো দুনিয়া’ নিয়ে বাংলালিংকের সঙ্গে ফেসবুক

প্রিমিয়ার লিগ নিয়ে নেইমারের ভবিষ্যদ্বাণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT