চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ আগস্ট থেকে মিরপুরে চালু হচ্ছে ‘সনি স্টার সিনেপ্লেক্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 16, আগস্ট 2021
in বিনোদন
A A
মিরপুরে সনি স্টার সিনেপ্লেক্সের নতুন শাখার প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা দেখার জন্য রাজধানীর মিরপুর অঞ্চলের মানুষের কাছে ভরসার নাম ছিল সনি সিনেমা হল। এই হলটি ভেঙে আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছিলো স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সাল থেকেই মিরপুরবাসী অপেক্ষায় ছিলেন।

অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামি ২০ আগস্ট থেকে মিরপুরে স্টার সিনেপ্লেক্সের এই শাখাটি চালু হচ্ছে। নাম দেয়া হয়েছে ‘সনি স্টার সিনেপ্লেক্স’। তার আগে ১৯ আগস্ট সিনেপ্লেক্সের এই শাখাটির উদ্বোধন হতে যাচ্ছে।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন সাবেক সনি সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ হোসেন। তিনি বলেন, ‘১৯ আগস্ট সিনেপ্লেক্সের মিরপুর শাখাটির শুভ উদ্বোধন করা হবে।’ সনি কমপ্লেক্সের সহকারী ম্যানেজার সংকর কুমার দাশ বলেন, ‘২০ আগস্ট থেকে সিনেপ্লেক্সের এই শাখায় শো প্রদর্শিত হবে। সেভাবেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির বিষয়বস্তু ছিল মিরপুরের সনি সিনেমা হল ১৫ বছরের জন্য ভাড়া নেবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আরও আগেই মিরপুর-১ অঞ্চলের বিখ্যাত প্রেক্ষাগৃহ সনি রূপ নেয় সিনেপ্লেক্সে। করোনার কারণে এটি চালু হতে দেরি হয়েছে বলে জানালেন ‘নাম্বার ওয়ান শাকিব খান’ সিনেমার প্রযোজক মোহাম্মদ হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোট তিনটি স্ক্রিন থাকবে ‘সনি স্টার সিনেপ্লেক্স’-এ। আসন সংখ্যা থাকবে ৪০০, ২৫০, ১৫০ (মোট ৮০০)। সিনেপ্লেক্সের অন্যান্য শাখার মতো নয়, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে টিকেটের মূল্য নির্ধারণ করা হবে।

যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে সেখানে গড়ে তোলা হচ্ছে সনি-স্টার সিনেপ্লেক্স। এছাড়া সিনেপ্লেক্সের পরিবেশনা উন্নত করতে দেশের নামীদামী পোশাকের ব্যান্ড, খাবার ব্রান্ডের দোকান, জিম সেন্টার, শিশুদের বিনোদন কেন্দ্র রেখে ‘সনি স্কয়ার’ ইতোমধ্যেই গড়ে উঠছে।

৬টি স্ক্রিন নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের পর ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৩টি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাউয়ারে ৩টি স্ক্রিনসহ বর্তমানে মোট ১২টি স্ক্রিন নিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স। ২০ আগস্ট থেকে মিরপুর-১ সার্কেলে আরও ৩টি স্ক্রিন নিয়ে চালু হলেই ঢাকায় মোট ১৫টি স্ক্রিন থাকবে দেশের সবচেয়ে আধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের।

Tags: লিড বিনোদনসিনেমা হলস্টার সিনেপ্লেক্স
Previous Post

সুইডেনে উদ্ভাবিত নাকে নেওয়ার করোনা টিকার হিউম্যান ট্রায়াল

Next Post

সিনোফার্মের ভ্যাকসিন দেশে উৎপাদন করবে ইনসেপ্টা, চুক্তি স্বাক্ষর

Next Post
সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদনে ইনসেপ্টার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনোফার্মের ভ্যাকসিন দেশে উৎপাদন করবে ইনসেপ্টা, চুক্তি স্বাক্ষর

গার্দিওলার সঙ্গে কেনকের ছবি, ফুটবল মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার যেজন্য আরও বেশি করে দরকার কেনকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT