চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২২ সালের হজ বিষয়ে জানতে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবে

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
12:05 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবে হজ বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের ওমরা ও সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হতে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল খানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এখন সৌদি আরবে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে বহির্বিশ্বের কোন হাজির অংশগ্রহণ ছাড়াই বিগত দুই বছর যাবত স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে স্বল্প পরিসরে হজ পালনের আয়োজন করেন সৌদি সরকার। কোভিড-১৯ এর কারণে সৌদি আরবের সাথে স্থল ও আকাশ পথ বন্ধ থাকায় বাহিরের কোন ধর্মপ্রাণ মুসলমান অংশ নিতে পারেনি । বাংলাদেশের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন বলে জানা গেছে।

গতকাল মক্কায় বাংলাদেশ মিশনে চ্যানেল আই অনলাইন এর সাথে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী মো ফরিদুল হক খান। তিনি বলেন, গত বছর হজে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি থাকার পরেও অনুমতি সৌদি সরকারের অনুমতি না থাকায় অংশ নিতে পারেনি বাংলাদেশি হাজিরা।

২০২২ সালের হজে বাংলাদেশি হাজীদের অংশগ্রহণের বিষয়ে সৌদি সরকার কতসংখ্যক হাজীকে অংশগ্রহণের অনুমতি দিবেন সেই বিষয়ে কথা বলতেই মূলত সৌদি আরব সফর করছেন তিনি জানান।

তিনি আরও বলেন, সৌদি সরকার ও চাই সবার অংশগ্রহণে হজ কার্যক্রম পালিত হোক। এ পর্যন্ত সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে সবকিছু নির্ভর করছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর ওপর । করোনা পরিস্থিতি উন্নতি হলে বাংলাদেশ থেকে হজ যাত্রীগন অংশগ্রহণ করার সুযোগ দিতে পারে সৌদি সরকার।

সফরকালে ১৪ সেপ্টেম্বর প্রতিনিধিদল মক্কায় দক্ষিণ এশিয়া হাজী সেবা সংস্থার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলিত হন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ মুহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলের।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম যুগ্ম সচিব গাজী উদ্দিন মোহাম্মদ মনির, ঢাকা আশকোনা হজ অফিসের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদার আলম, মো. মাসুদ চৌধুরী,ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ জুবায়ের।

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এর নেতৃত্বে প্রতিনিধিদলটি বর্তমানে মদিনায় অবস্থান করছেন সেখানে হজের সাথে সংশ্লিষ্ট আদিলা অফিসের চেয়ারম্যানের সঙ্গে হজ ও ওমরা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন।

Tags: ধর্ম প্রতিমন্ত্রীসৌদি আরব
Previous Post

‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় কেন সুযোগ পাননি, কারণ জানালেন মল্লিকা

Next Post

চলে গেলেন হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী জেন পওয়েল

Next Post
প্রাচীন হলিউডের অভিনেত্রী জেন পওয়েল এর কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী জেন পওয়েল

গুগল মিটের লোগো ও ব্যাকগ্রাউন্ডে ভিজ্যুয়াল ইফেক্টস. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল মিটের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে ভিজ্যুয়াল ইফেক্টস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT