চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ সালে খেলার চাপে ‘ভর্তা’ হবেন কোহলিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 18, নভেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দলের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর কারণে ২০২০ সালের বেশিরভাগ সময় বেকার বসেছিলেন ক্রিকেটাররা। আস্তে আস্তে খেলায় ফিরেছে দলগুলো। দর্শকহীনভাবে শুরু হয়ে গেছে বিভিন্ন টুর্নামেন্ট। অন্যতম ব্যস্ত দল ভারতের খেলা শুরু হবে অস্ট্রেলিয়া সফর দিয়ে, ২৭ নভেম্বর থেকে।

এরপর আগামী বছর আর নিঃশ্বাস ফেলারও সময় পাবেন না বিরাট কোহলিরা। সূচি বলছে, ২০২১ সালের ১২ মাসই ক্রিকেট মাঠে কাটাতে হবে ভারতকে।

ঠাসা সূচি নিয়ে অতীতে আপত্তি থাকলেও ২০২১ সালে এমন কোনো অভিযোগ শুনতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটারদের উপর চাপ পড়বে জেনেও আগামী বছর ব্যস্ত সূচি তৈরি করেছে বিসিসিআই।

২০২১ সালে মোট ১৪টি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ভারত। জুন মাসে রয়েছে এশিয়া কাপ টি-টুয়েন্টি এবং অক্টোবরে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপও।

ক্রীড়াসূচি এখনও ঘোষিত না হলেও খবর, মহামারীর জন্য যেসব সিরিজ বাতিল হয়েছে, তা আয়োজন করবে বিসিসিআই। সেজন্য একটানা খেলে যেতে হবে ভারতকে।

বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘ক্রিকেটারদের সমস্যা হবে জানি। কিন্তু আমাদের প্রতিশ্রুতি পালন করতে হবে। ক্রিকেটাররা যাতে দেশের হয়ে খেলার আগে পর্যাপ্ত বিশ্রাম পায়, তা আমরা নিশ্চিত করব। রোটেশন পদ্ধতিতে খেলানো হবে দলকে।’

নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবেন কোহলিরা। এরইমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

অস্ট্রেলিয়া থেকে ফিরে জানুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ভারতের। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে সেই সিরিজ শেষ হবে মার্চে। ইংল্যান্ড ফিরে গেলে মার্চে শুরু আইপিএল। মে মাসের মাঝামাঝি পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা। আইপিএল শেষ হলে শ্রীলঙ্কায় যাবে ভারত। সেখানে সীমিত ওভারের সিরিজের পাশাপাশি খেলবে এশিয়া কাপ।

জুলাইয়ে ভারত যাবে জিম্বাবুয়েতে। সেখান থেকে ইংল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন কোহলিরা। শেষ হবে সেপ্টেম্বরে। দেশে ফিরে অক্টোবরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে দলটি।

তারপরই শুরু ২০২০ সালে স্থগিত হওয়া বিশ্বকাপ। বছর শেষে, ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। ক্রিকেটাররা তাই কতখানি বিশ্রাম পাবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Tags: কোহলিবিসিসিআইভারতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

নতুন অভিজ্ঞতার মুখোমুখি নিরব-অপু

Next Post

বঙ্গবন্ধুর ২৬ ফুট উচ্চতার ভাস্কর্য হবে সোহরাওয়ার্দী উদ্যানে

Next Post
নৌকা থেকে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ২৬ ফুট উচ্চতার ভাস্কর্য হবে সোহরাওয়ার্দী উদ্যানে

১ বছর পর ঢাকা উত্তর আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT