চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯ সালে সাড়া ফেলতে পারে ইমপ্রেসের যে চার ছবি

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
4:49 অপরাহ্ন 01, জানুয়ারি 2019
in বিনোদন
A A

পুরনো দিনের ব্যর্থতাকে বিদায় জানিয়ে মানুষের জীবনে আরো একটি নতুন বছরের সূচনা। এ বছরটি যেন শুভ হয় এটাই প্রত্যাশা সবার। পুরনো হিসেবের খাতা ছুড়ে ফেলে সবাই এখন প্রস্তুত নতুন খাতায় নিজেদের প্রত্যাশা আর প্রাপ্তির গল্প লিখতে। ভাবতে শুরু করেছেন নিজেদের সাফল্য নিয়ে। চলচ্চিত্রের মানুষরাও ভাবছেন নতুন বছরে ঘুরে দাঁড়াবে সংকটাপন্ন বাংলা চলচ্চিত্র। প্রতি বছরের মতো বাংলাদেশের অন্যতম সিনেমা নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মেরও ভাবনা এমনটাই।

প্রতি বছরই গুণগত মানসম্পন্ন বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করে থাকে ইমপ্রেস টেলিফিল্ম। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। বরং অন্য বছরের তুলনায় ২০১৯ সালে ইমপ্রেসের হাতে আছে বহুল প্রতীক্ষিত কিছু ছবি। যা বাংলা চলচ্চিত্রের এই সংকট সময়ে হয়তো শক্তি যুগাবে, হলে দর্শক ফেরাবে। এমনটাই মনে করছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট(ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন।

চলতি বছর মুক্তির প্রতীক্ষায় আছে ইমপ্রেস টেলিফিল্মের এমন চার ছবির নাম বলেন ইমন। জানান, এই বছর বিভিন্ন সময়ে ইমপ্রেস টেলিফিল্ম থেকে মুক্তি দেয়া হবে ‘ফাগুন হাওয়ায়’, ‘ইতি, তোমারই ঢাকা’, ‘বিউটি সার্কাস’ এবং ‘হলুদ বনি’ নামের ছবিগুলো।

‘ফাগুন হাওয়ায়’ ছবির একটি দৃশ্যে কেন্দ্রীয় দুই চরিত্র সিয়াম-তিশা ছাড়াও অন্যরা…

ফাগুন হাওয়ায়:
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত ছবি ‘অজ্ঞাতনামা’র পর ফের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। তার আসন্ন ছবির নাম ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের উপর নির্মিত এই ছবিটিকে বলা হচ্ছে, ২০১৯ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তিশা। এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও নির্মাতা আবু শাহেদ ইমনের সাথে ১১ তরুণ নির্মাতা

ইতি, তোমারই ঢাকা:
বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। ২০১৮ সালে ছবিটি শুরু করেই সারা বছর আলোচনায় ছিলো ১১ নির্মাতার এই ছবি! ছবির কাজ শেষ হওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরছে ছবিটি। রাজধানী ঢাকাকে থিম ধরে অমনিবাস চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এছাড়াও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবি। শুধু তাই নয়, দেশীয় সংবাদ পত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ভ্যারাইটি’র মতো পত্রিকাতেও শিরোনাম হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’।

নতুন বছরে বড় পর্দায় ‘ইতি, তোমারই ঢাকা’ দেখতে পারবেন বলেন জানিয়েছেন অমনিবাস চলচ্চিত্রটির ক্রিয়েটিভ প্রডিউসার ও নির্মাতা আবু শাহেদ ইমন। তিনি জানান, ছবিটি বুসানে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর বিভিন্ন দেশের ফেস্টিভালে আমন্ত্রন পেয়েছে, এবং এখনো পাচ্ছে। আশা করছি চলতি বছরের যেকোনো সময় ছবিটি বড় পর্দায় মুক্তি দেয়া হবে।

১১ নির্মাতার ১১ টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে এই পূর্ণদৈর্ঘ্য ছবিতে মূলত উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও তুলে ধরা হয়েছে। ছবিগুলোতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু ও শতাব্দী ওয়াদুদসহ এরকম আরো বেশকিছু তারকা।

যে ১১জন ‘ইতি, তোমারই ঢাকা’ নির্মাণ করেছেন তারা হলেন: গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

‘বিউটি সার্কাস’ ছবির একটি দৃশ্যে জয়া আহসান

বিউটি সার্কাস:
গেল বছরে দেশের প্রেক্ষাগৃহে ভেলকি দেখিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ ২০১৮ সালের বক্স অফিসের শীর্ষস্থানটি দখলে নেয়। বছর শেষে এল নতুন বছর। এবারও দাপট দেখাতে বড় পর্দায় আসতে চলেছেন দেবী খ্যাত জয়া। যার পরবর্তী ছবির নাম ‘বিউটি সার্কাস’। ২০১৯ সালে মুক্তির প্রতীক্ষায় থাকা অন্যতম আলোচিত ছবির নাম এটি। সরকারি অনুদান প্রাপ্ত মাহমুদ দিদারের পরিচালনায় ছবিটির প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম।

ছবির নাম ভূমিকা ‘বিউটি’ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। আর নায়ক ‘রংলাল’ চরিত্রে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত প্রমুখ। চাঁপাই নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সাটুরিয়া থানার প্রত্যন্ত গ্রামে সার্কাসের সেট নির্মাণ করে হয়েছে ছবির শুটিং। ধারনা করা হচ্ছে, ২০১৯ সালের আলোচিত ছবির তালিকায় অন্যতম জায়গায় থাকবে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি। জয়া ও এবিএম সুমন ছাড়াও ছবিতে দেখা যাবে তৌকীর আহমেদ ও ফেরদৌসের মতো তারকা অভিনেতাদেরও।

মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও চলতি বছরের যেকোনো সময় ছবিটি বড় পর্দায় আসতে পারে বলে ইমপ্রেস টেলিফিল্ম

হলুদবনিতে পরমব্রতের বিপরীতে তিশা

হলুদবনি:
চলতি বছরে যেসব ছবি সাড়া ফেলতে পারে, সেগুলোর সম্ভাব্য তালিকায় নাম আছে ইমপ্রেস টেলিফিল্মের আরেক ছবি ‘হলুদ বনি’। ২০১৭ সালে ছবিটির শুটিং শুরুর খবর দিয়ে আলোচনায় আসে। ২০১৮ সালে বড় পর্দায় মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত পোস্ট প্রোডাকশনের জন্য ছবিটি মুক্তি পেতে সময় নেয়। তবে চলতি বছরে বড় পর্দায় মুক্তির কথা মোটামুটি পাকাপোক্ত বলে জানিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

তারকা বহুল ‘হলুদ বনি’ যৌথ প্রযোজনার ছবি। ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে যৌথভাবে ছবিটির প্রযোজক ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।

হলুদ বনিতে জুটি বেধে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টপ্যাধ্যায় ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী পাওলী দাম।

চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত ইমপ্রেস ইমপ্রেস টেলিফিল্মের এই চারটি ছবির মধ্য শুধু তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ফেব্রুয়ারির ৮ তারিখ। আবু শাহেদ ইমন জানান, বাকি ছবিগুলোর মুক্তি তারিখও ধীরে ধীরে জানিয়ে দেয়া হবে।

Tags: ২০১৯আবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাজয়া আহসানতিশাতৌকীর আহমেদনতুন বছরফাগুন হাওয়ায়বিউটি সার্কাসলিড বিনোদনহলুদ বনি
Previous Post

বছরের প্রথম দিনে বাংলাদেশে ৮৪২৮ শিশুর জন্ম

Next Post

২০১৮: ফিরে দেখা বাংলাদেশ

Next Post

২০১৮: ফিরে দেখা বাংলাদেশ

বই উৎসব থাকুক চলমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT