চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০১ সাল থেকে বাংলাদেশের চলচ্চিত্রের অধঃপতন শুরু: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাত বিঘা জমিতে ১৬ তলার পূর্ণাঙ্গ চলচ্চিত্র কমপ্লেক্স করবে সরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যেখানে ১০টি সিনেপ্লেক্স থাকবে বলে জানিয়েছেন তিনি। নিজের শেকড়ের ওপর দাঁড়ালে চলচ্চিত্রের ভবিষ্যৎ সুদৃঢ় হবে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেছেন, মূলত ২০০১ সাল থেকে বাংলাদেশের চলচ্চিত্রের অধঃপতনের ধারা শুরু হয়। যে ধাক্কায় সিনেমা হল ১৩৯৯ থেকে ৩২০ এ নেমে এসেছে।

শুক্রবার ছুটির দিনের রাজধানীতে চলচ্চিত্র কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দার জাহিদ মিলনায়তনে ত্রিকোন চলচ্চিত্র শিক্ষালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতি জামান আখতার, চিত্রকর নাজিব তারেক ও চিত্রনির্মাতা আশরাফ শিশির। এতে ৩ বছরে ৮টি ব্যাচের কোর্স করা ৫৬ নির্মাতাকে সনদ বিতরণ করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, চলচ্চিত্রের উন্নয়নের জন্য সরকার চেষ্টা করছে। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করে বিএফডিসি সংলগ্ন ৭ বিঘাতে ১৬ তলার পূর্ণাঙ্গ চলচ্চিত্র কমপ্লেক্স নির্মিত হবে। যেখানে ১০টি সিনেপ্লেক্স থাকবে। ৬ মাসের মধ্যে প্রকল্প পরিকল্পনা চূড়ান্ত হবে। তিনি এক পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০০০ সাল পর্যন্ত সারা দেশে সিনেমা হল ছিল ১৩৯৯টি। ২০০১ সাল থেকে হল কমতে শুরু করে। যা আজ দাঁড়িয়েছে ৩২০ এ। চলচ্চিত্র সমাজের খলচরিত্র জঙ্গীবাদের বিনাশে রাজনৈতিক শক্তির সহশক্তি বলে তিনি মন্তব্য করেন। অসাম্প্রদায়িক এবং মানবিক সমাজ নির্মাণের আত্মা বলে চলচ্চিত্রকে অভিহিত করে তিনি বলেন, চলচ্চিত্রকে নিজের শেকড়ের ওপর দাঁড়াতে হবে। তাহলে এর ভষ্যিৎ সুদৃঢ় হবে।

সনদ প্রাপ্তদের বিভিন্ন মাধ্যমে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ত্রিকোন চলচ্চিত্র শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইহতিশাম আহমেদ। উপস্থাপনা করেন মনিরা পারভীন।

Tags: চলচ্চিত্র
Previous Post

কক্সবাজার থেকে ১৩ আগ্নেয়াস্ত্র সহ আটক ৩

Next Post

রোহিঙ্গা শিশুদের জন্য ১৩০০ শিক্ষাকেন্দ্র স্থাপন করবে ইউনিসেফ

Next Post
ইউনিসেফের লোগো, শিশু ও বিশ্ব মানচিত্রের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশুদের জন্য ১৩০০ শিক্ষাকেন্দ্র স্থাপন করবে ইউনিসেফ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি বিভ্রাটে জাতীয় লিগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT