চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ লাখ ২০ হাজার শরণার্থী নেয়ার প্রস্তাব অনুমোদন ইইউতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

পূর্ব ইউরোপের কয়েকটি দেশের বিরোধিতা সত্ত্বেও ১ লাখ ২০ হাজার শরণার্থী নেওয়ার প্রস্তাব অনুমোদন পেলো ইইউ স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে। রোমানিয়া, চেক রিপাবলিক, স্লোভাকিয়া ও হাঙ্গেরি বিপক্ষে ভোট দিলেও সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রস্তাবটি পাশ হয়। 

বাধ্যতামূলক কোটায় শরণার্থীদের গ্রহণ করতে ব্রাসেলসে ইইউ দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বসে। শুরু থেকেই কোটা প্রথার বিরোধিতায় রোমানিয়া, চেক রিপাবলিক, স্লোভাকিয়া ও হাঙ্গেরি। শেষ পর্যন্ত ইইউ এর বেঁধে দেওয়া কোটা অনুযায়ী ১ লাখ ২০ হাজার শরণার্থীকে গ্রহণ করার প্রস্তাবটি অনুমোদন পায়। 

এরফলে ইতালি, গ্রিস এবং হাঙ্গেরিতে থাকা শরণার্থীদের ভাগ করে নেবে ইউরোপিয় ইউনিয়নের সদস্য দেশগুলো। বিষয়টি চূড়ান্ত হবে বুধবার ইইউ’র প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের বৈঠকে। 

পূর্ব ইউরোপের দেশগুলো বিপক্ষে ভোট দিলেও ইইউ এর নিয়ম অনুযায়ী শরণার্থীদের আশ্রয় এবং পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন বাধ্যতামূলক।

তবে সবচেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্লোভাকিয়া। ইইউ’র সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া মন্তব্য করে স্লোভাক প্রধানমন্ত্রী বলেছেন, এ সিদ্ধান্ত মানবেন না তিনি। আর চেক প্রধানমন্ত্রী বলেছেন, একমাত্র ভবিষ্যৎই বলে দেবে এটা কত বড় একটা ভুল সিদ্ধান্ত।

বৈঠকের সভাপতি লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রস্তাবের বিরুদ্ধে ভোট প্রদানকারী দেশগুলো সিদ্ধান্তের বাস্তবায়ন করবে, তাতে কোনো সন্দেহ নেই।   

এই মুহূর্তে ইটালিতে প্রায় ১৬ হাজার, গ্রিসে ৫১ হাজার এবং হাঙ্গেরিতে ৫৪ হাজার শরণার্থী রয়েছে। জাতিসংঘ বলছে, এ বছর প্রায় চার লাখ ৮০ হাজার শরণার্থী সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকেছে। আর এখন দিনে প্রায় ৬ হাজার শরণার্থী ইউরোপের বিভিন্ন উপকূলে পৌঁছাচ্ছে।

Tags: অভিবাসীঅভিবাসী সমস্যাইইউ
Previous Post

মেডিকেলের প্রশ্নফাঁসে কারা জড়িত সরকার তা জানে: এরশাদ

Next Post

আজ পবিত্র হজ, লাব্বায়েক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

Next Post

আজ পবিত্র হজ, লাব্বায়েক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

ফাঁকা হচ্ছে ঢাকা, জমে উঠছে পশুর হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT