চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ১ লাখ ১৮ হাজার ৯‘শ ২৪ জনের হজের ভিসা অনুমোদন

পান্থ রহমান by পান্থ রহমান
9:32 অপরাহ্ন 15, আগস্ট 2017
in বাংলাদেশ
A A

সৌদি কর্তৃপক্ষ এবছর হজ পালনের জন্য বাংলাদেশের মোট ১ লাখ ১৮ হাজার ৯‘শ ২৪ জনের ভিসা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়।

১৪ আগস্ট সোমবার এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, তাদের হাতে থাকা বাংলাদেশীদের হজের সকল ভিসার আবেদন অনুমোদন করা হয়েছে। আর কোন আবেদন তাদের কাছে নেই।

হজযাত্রী পরিবহন নিয়ে ১৪ আগস্ট সকালে বিমানের বলাকা কার্যালয়ে জরুরি প্রায় আড়াই ঘন্টা স্থায়ী বৈঠক বৈঠকে শেষে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, শেষ মুহূর্তে কিভাবে এই বিপুল সংখ্যক হজযাত্রী পরিবহন করা হবে তার স্ট্র্যাটিজি ঠিক করা হয়েছে। এই মুহূর্তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

২১টি ফ্লাইট বাতিল হওয়ার কারণে শেষ মুহূর্তে হজযাত্রী পরিবহন করতে ২৬ আগস্ট পর্যন্ত বিমানের দাম্মাম, রিয়াদ, দোহা, কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া লন্ডনসহ অন্য রুটগুলোর ফ্লাইটও রিসিডিউল করা হবে। শেষের দিকে প্রতিদিন বিমান সর্বোচ্চ ৭টি করে হজ ফ্লাইট পরিচালনা করবে।

ভিসা জটিলতায় বিমান এবং সাউদিয়ার এ বছরের প্রথম দিকের হজ ফ্লাইট কম যাত্রী নিয়ে জেদ্দা উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ভিসা পাওয়ার পর এখন খুব দ্রুত সময়ের মধ্যেই হজ যাত্রীদের সকল কষ্টের অবসান ঘটবে বলে তারা আশাবাদী।

Tags: সৌদি কর্তৃপক্ষহজ পালনহজের ভিসাহাজী
Previous Post

টাঙ্গাইলে গরম খিচুড়ি পড়ে ১ শিশু নিহত

Next Post

তামাক গাছের পাতা থেকে তৈরি হবে সব রোগের টিকা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তামাক গাছের পাতা থেকে তৈরি হবে সব রোগের টিকা

মেসি, রোনালদো ও বুফন ফুটবল খেলোয়াড়রা স্টেডিয়ামে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরার সংক্ষিপ্ত তিনে মেসি-রোনালদোর সঙ্গে বুফন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT